বই : তুই সেই রাজা তুমি সেই রানী
লেখক : মাওলানা আবদুল মাজেদ দরিয়াবাদী
অনুবাদ : ইয়াহইয়া ইউসুফ নদভী
মুদ্রিত মূল্য : ১২০ টাকা।
সংসার জীবনে পা রাখা মেয়েটি যাচ্ছে অন্য আরেকটি পরিবারে, আরেকজন মানুষের কাছে। চোখে রঙিন স্বপ্ন, বুক ভরা আশা... সেই মেয়েটি ডুগরে ডুগরে কাঁদে। কদিন পরেই শোনা যায় ভাঙনের সুর...
এই হলো সমাজের বর্তমান অবস্থা। কিন্তু না, এমনটি হবে না যদি আপনি ইসলামের আলোয় আলোকিত হোক। আপনি তো হবেন সেই নববুধুর জন্য “তুমিই সেই রাজা’ আর নববুধ হবে তার স্বামীর জন্য “তুমিই সেই রানী’।
বলছি ভারতের বিখ্যাত আলেম মাওলানা আবদুল মাজেদ দরিয়াবাদীর অনন্য সংকলনের অনুবাদ : “তুমি সেই রাজা তুমি সেই রানী’ বইটির কথা। নবদম্পত্যির জন্য হৃদয়ের দরদ দিয়ে ইসলামী নসিহতমালা এবং সাথে সাথে সাহাবাদের দৃষ্টান্তে সমৃদ্ধ একটি অনন্য গ্রন্থ‘তুমি সেই রাজা তুমি সেই রানী’। বইটির বিষয়বস্তুর ব্যাপকতা এই ক্ষুদ্র অভিব্যক্তির দু-চার লাইন বলে বোঝানো সম্ভব না। তাই বুঝতে হলে বইটি পড়তেই হবে। আর ইয়াহইয়া ইউসুফ নদভী সাহেবের নিপুণ অনুবাদে বইটি হয়েছে সুখপাঠ্য। আশাকরি, সংসারের যাবতীয় ইসলামি দিকনির্দেশনা জানতে, তাত্ত্বিক বিষয়গুলো বুঝতে গ্রন্থটি আপনার জন্য অতি সহায়ক হবে।
.