বই : ইমাম আবু হানীফা রহ. আকাশে অঙ্কিত নাম
লেখক : মুহাম্মদ যাইনুল আবিদীন
প্রকাশনায় : মাকতাবাতুল আযহার
পৃষ্ঠাসংখ্যা : ১৬০
ইমাম আবু হানিফা রহ. ছিলেন এক ক্ষণজন্মা মহাপুরুষ। কুরআন-সুন্নাহ বোঝার ক্ষেত্রে তাঁর কোনো জুড়ি ছিল না। তার পুরো আবু হানিফা নোমান ইবনে সাবিত ইবনে যুতা ইবনে মারযুবান। ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি আবু হানিফা নামেই প্রসিদ্ধ ছিলেন।
ইমাম আবু হানিফা রহ. হাদিস শাস্ত্রে অতুলনীয় জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি চার হাজার শায়খ থেকে হাদীস সংগ্রহ করেছেন। ইমাম বুখারীর অন্যতম উসতাদ মক্কী ইবনে ইব্রাহীম, যার সনদে ইমাম বুখারী রহ. বেশির ভাগ সুলাসিয়াত হাদীস বর্ণনা করেছেন। এই মক্কী বিন ইব্রাহীম ইমাম হানিফা রহ.-এর ছাত্র। তিনি ইমাম আবু হানিফা সম্পর্কে আবু হানিফা রহ. তার সময়কালের শ্রেষ্ঠ আলেম ছিলেন।
ইমাম আবু হানিফা রহ. আকাশে অঙ্কিত নাম বইটিতে ইমাম আবু হানিফার হাদীস শাস্ত্রে অবদান, ফিকাহ শাস্ত্রে অবদান, তার উপর উত্থাপিত অভিযোগের খণ্ডন, বিভিন্ন মনীষীদের দৃষ্টিতে ইমাম আবু হানিফা এবং উনার ওই সমস্ত মাসআলা মাসায়েল নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলোতে আপত্তি করা হয়। এই বই-এর ২০ নং পৃষ্ঠায় আছে,
ইমাম আবু হানিফা রহ. সমালোচনা যে যথার্থ ছিল না সেকথায় প্রায় একমত ছিলেন পরবর্তী মনীষীবৃন্দ। তারা এসব নিয়ে ঘাঁটাঘাটি করতে নিষেধ করেছেন। ইবনে আবদুল বার, মুনযিরি, ইবনুল আসীর, নববী, সাময়ানী, আবুল ফাদল মাকদিসী, মিশকাত গ্রন্থকার, মিযযী, ইবনে তায়মিয়া, যাহাবী, ইবনে কাসীর, ইবনুল কাইয়িম, তাজুদ্দীন সুবকী, ইবনে হাজার আসকালানী, সাখাবী, সুয়ূতী, সালেহী, শারানী, ইবনে হাজার মক্কী, মুহাম্মদ তাহের পাট্টানী প্রমুখ সকলেই চেয়েছেন এ পুঁতিগন্ধময় অধ্যায়কে মাটিচাপা দিতে। ইমাম সাহেবকে মজলুম মনে করেই মালেকী, শাফেয়ী ও হাম্বলী মাযহাবের অনেক মনীষী তার স্বতন্ত্র জীবনীগ্রন্থ রচনা করেছেন।
সুতরাং হানাফী মাযহাবের ছাত্র বা বিরোধীতাকারী সকলেরই ইমাম আবু হানিফী রহ. আকাশে অঙ্কিত নাম বইটি পড়া কর্তব্য। হযরত মাওলানা যাইনুল আবিদীন এর লিখনী হিসেবে বইটির গ্রহণযোগ্যতা আরো বেড়ে যায়। হযরতের ক্ষুরধার কলম, আর ইলমের ভান্ডার বইটিকে শতভাগ সমৃদ্ধ করেছে। সুতরাং এই বইটির পাঠকমাত্রই বলতে বাধ্য হবে, অসাধারণ।
অন্যান্য তথ্য