দারিদ্র্য বিমোচনে ইসলাম
মূল : ড. ইউসুফ আল কারজাবি
অনুবাদক : শায়খ মাহমুদুল হাসান
দারিদ্র্য নামক আপদ থেকে মুক্তির আশায় প্রাচীনকাল থেকে চলছে মানবজাতির নিরন্তর লড়াই।প্রতিদিন পৃথিবীর কোথাও না কোথাও অনুষ্ঠিত হচ্ছে এ বিষয়ে সেমিনার-সিম্পোজিয়াম, সভা ও কর্মশালা। গৃহীত হচ্ছে নিত্য নতুন কর্মসূচি ও পদক্ষেপ। তবে দারিদ্র্য নিশ্চিহ্ন হচ্ছে না। বরং আরও প্রকট হচ্ছে দারিদ্র্যের এই সংকট! উপায় কী?
.
মদীনাভিত্তিক ইসলামি জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার কয়েক যুগের ভেতর ইসলামী খেলাফত অধ্যুষিত বিশাল জনপদ থেকে দরিদ্রতা বিলুপ্ত হয়ে পড়েছিল। যাকাত গ্রহণের জন্য খুঁজে পাওয়া যেত না কাউকে। ইসলামী শাসন ব্যবস্থা বিজয়ী হয়েছিল দারিদ্র্য বিরোধী লড়াইয়ে। বিজ্ঞান ও প্রযুক্তিসমৃদ্ধ বর্তমান যুগের মানুষ যেখানে দারিদ্র্য দূরীকরণে ব্যর্থ হচ্ছে, সেখানে রুক্ষ মরুচারীরা কী করে সফল হলো? কোন নীতি ও কোন পাথেয় গ্রহণের কারণে তারা বিজয়ী হলো?
.
এই বিষয়গুলোই অত্যন্ত নিখুঁত ও সাবলিলভাবে পর্যালোচনা করেছেন এবং ইসলামের পূর্ণাঙ্গতা ও শ্রেষ্ঠত্বকে যুক্তিগ্রাহ্যভাবে ফুটিয়ে তুলেছেন বর্তমান বিশ্বের অন্যতম ইসলামী গবেষক ড. ইউসুফ আল কারজাবি। আরবি ভাষার মর্মকে ঠিক রেখে বইটি সুনিপুণভাবে অনুবাদ করেছেন লেখক-গবেষক আলেম শায়খ মাহমুদুল হাসান। প্রকাশিত হয়েছে আপনাদের প্রিয় প্রকাশনী মাকতাবাতুল আযহার থেকে।
.