ইলা উসুলিল কুরআন।
লেখক: মুহাম্মদ আতীক উল্লাহ
প্রকাশনী: মাকতাবাতুল আযহার
১: বইটিতে কুরআন কারীমের মূলনীতিমূলক আয়াতগুলো সংকলিত হয়েছে। চেষ্টা করা হয়েছে, জীবন ও জগত, দ্বীন ও দুনিয়া, ইহকাল ও পরকাল বিষয়ক যত মূলনীতিমূলক বক্তব্য কুরআনে বিবৃত হয়েছে, সেগুলো একমলাটে নিয়ে আসার। বইটি নিয়মিত পড়লে, কুরআন কারীমের মৌলিক বক্তব্যগুলো মনমননে বসে যাবে ইন শা আল্লাহ।
২: কুরআন কারীমের প্রতিটি আয়াত কলবে প্রচন্ড অভিঘাত সৃষ্টি করার শক্তি রাখে। বইয়ে সংকলিত মূলনীতিমূলক আয়াতগুলো আয়ত্ব করলে, কুরআনি ইলমের নির্যাসটুকু অর্জিত হবে, ইন শা আল্লাহ। পুরো কুরআন পড়ার পথ উন্মুক্ত হবে।
৩: এই সংকলনের প্রধান উদ্দেশ্য, কুরআনের সাথে সম্পর্ক গাঢ় করা। কুরআনের মূলনীতিগুলো আত্মস্থ থাকলে, কুরআনি জীবন গঠনে সহায়ক হবে। সবচেয়ে বড় কথা, এভাবে কুরআনচর্চার মাধ্যমে নিজের ঈমান পরিশুদ্ধ হবে। আকীদা পরিচ্ছন্ন হবে। দ্বীন ও দুনিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে। চিন্তা ও আচরণগত ত্রুটি-বিচ্যুতি সংশোধিত হয়ে যাবে। ইন শা আল্লাহ। নিয়মিত এই সংকলন পাঠ, আমার চিন্তার জন্য এক নিখুঁত গোসলের কাজ দিবে। চিন্তা ও অভ্যাসে জমে থাকা ক্লেদ, আবর্জনা ধুয়েমুছে সাফ সুতরো করে দিবে। ইন শা আল্লাহ।
৪: আমাদের এই সংকলন হবে, ইসলামের বিশুদ্ধতম নির্যাস। আমরা বারবার আয়াতগুলো পড়ব। বুঝব। আত্মস্থ করার চেষ্টা করব। রাব্বে কারীম তাওফিক দান করুন। আমীন।
মুহতারাম কুরআনপ্রেমী পাঠক!
মাকতাবাতুল আযহারের কুরআনি ভূবনে আপনাকে বিনীত স্বাগতম।
আপনার কুরআনি সফর মুবারক হোক।
আপনার কুরআনি সফর দুনিয়া পেরিয়ে জান্নাতে গিয়ে শেষ হোক।
আমীন।