ফী মানাকিবিল কুরআন।
১: কুরআন বোঝার ৬১-টি মূলনীতি আলোচিত হয়েছে ছোট্ট বইটিতে। মূলনীতিগুলো আত্মস্থ থাকলে, কুরআন কারীমের সূরা ও আয়াতগুলো তো বটেই, পুরো কুরআনের একটি নির্যাসার্থ সবসময় মাথায় থাকবে।
ইন শা আল্লাহ।
এই বইটি মূলত ‘কাওয়ায়েদুত তাফসির’ নামক বৃহত বইয়ের প্রস্তুতিমূলক প্রাথমিক প্রকাশনা।
.
২: বইয়ে বর্ণিত মূলনীতিগুলোকে বলা যায়, ১৪-শ বছরের তাফসীরের সারাংশ। মূলনীতিগুলো আত্মস্থ করতে পারলে, কুরআনের প্রধানতম বক্তব্য-তাওহিদ খুব সহজেই হৃদয়ঙ্গম হয়ে যাবে।
.
৩: মূলনীতিগুলো মাথায় থাকলে, কুরআন কারীমের প্রতিটি আয়াত থেকেই আকীদায়ে তাওহিদের ঘ্রাণ মস্তিস্কের ঘ্রাণশক্তিতে এসে ধরা দেবে।
.
৪: মূলনীতিগুলোর আলোকে, পুরো কুরআন কারীমকে হাতের তালুর মতো পরিচিত লাগবে। প্রতিটি সূরার সাথে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হবে।
.
৫: মূলনীতিগুলো জানা থাকলে, কুরআন কারীম আর অধরা থাকবে না। অচেনা থাকবে না। দুর্বোধ্য লাগবে না।
ইন শা আল্লাহ।
প্রিয় পাঠক!
মাকতাবাতুল আযহারের কুরআনি ভূবনে আপনাকে সাদর আমন্ত্রণ।
আপনার কুরআনি সফর মুবারক হোক।
আপনার কুরআনি সফর দুনিয়া পেরিয়ে জান্নাতে গিয়ে শেষ হোক।
আমীন।