জীবনের রংধনু’
লেখক : শায়খ মাহমূদুল হাসান
পৃষ্ঠা সংখ্যা : ৩৯৮
বিক্রয় মূল্য : ৩০০৳
শিরোনাম : ৩১টি
জীবনের অনেক রঙ; ভালোবাসা, ঐশ্বর্য, খ্যাতি, ক্ষমতা, বিষাদ, ক্লিষ্টতা, বিচ্ছেদ, রাগ, অমোঘ সত্য মৃত্যু, ইত্যাদি। জীবন নামক ক্যানভাসে প্রতিটি রঙেরই আচঁড় পড়ে। কী দৃশ্য আঁকা হচ্ছে, কোন স্মৃতিপট ধরে রাখা হচ্ছে, তার ওপর ভিত্তি করে কোনো রঙের আচঁড় একটু বেশিই পড়ে কোনো রঙের কম।
জীবন বড় অদ্ভুত ও অভাবনীয়। কখনো বিত্ত-ঐশ্বর্যময়, কখনো অসহ্য-যাতনাময়। কখনো স্বাদু-মিষ্ট, কখনো তিক্ততা-দুষ্ট। কখনো একরাশ প্রশান্তির; কখনো অসহনীয় ভোগান্তির। সময়ের ধারাবাহিকতায় জীবন তবুও সুখে-দুঃখে, অভাবে-বৈভবে, প্রভাবে-স্বভাবে, বাইরে ও অন্দরে—নিজেকে মেলে ধরে আপন রূপে; স্বকীয় আবহ-চরিত্রে।
আপনি জীবনকে কীভাবে পরিচালিত করবেন? কোন রঙকে প্রাধাণ্য দেবেন? কোন রঙকে এড়িয়ে চলবেন? আপনাকে সিন্ধান্ত নিতে সাহায্য করবে বইটি।
‘