‘বই: দ্য হিস্ট্রি অব সিরিয়া’
লেখক: আদনান মাহমুদ
প্রকাশনী: ফিলহাল
দ্য হিস্ট্রি অব সিরিয়া’ বইটি সিরিয়ার ১৯৪৬ থেকে ২০২৪ পর্যন্ত সময়কে এক সুতোয় গেঁথেছে। এই বইটিতে পাঠক শুধু সিরিয়ার রাজনৈতিক উত্থান-পতনই নয়, বরং তার গভীরতম অন্ধকার অধ্যায়গুলোর সঙ্গেও পরিচিত হবে। বাশার আল-আসাদের শাসনে সাইদনায়া কারাগারের ভয়াবহতা, তার নির্মম জিন্দানখানা, যেখানে নিরপরাধ মানুষদের উপর চালানো হয়েছে অভ্যন্তরীণ যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর নির্যাতন সম্পর্কে জানতে পারবে।
বইটির প্রতিটি পৃষ্ঠা নিয়ে যাবে এক ভীতিকর বাস্তবতায়, যেখানে মানবতার চিৎকার শোনা যায় সিলিংয়ের গা ঘেঁষে।
‘দ্য হিস্ট্রি অব সিরিয়া’ কেবল ইতিহাস নয়, এক গভীর মানবিক অন্বেষণ, যা পাঠককে নাড়িয়ে দিয়ে, সিরিয়ার অন্ধকার দিকগুলোর উপর আলোকপাত করে।