বইয়ের নাম : মিয়া বিবি
লেখক : জুলফিকার আহমাদ নকশাবন্দি
অনুবাদক : মুফতী মাহদী হাসান
বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদ একটি মহামারীতে পরিণত হয়েছে, সমাজের প্রতিটি তরুণ-তরুণী মিডিয়া সেলিব্রিটিদেরকে অনুসরণ করছে। তারা ভেবে নিচ্ছে অমুক জুটি কখনোই ছিন্ন হবেনা কিন্তু তাদের সেই ভাবনাকে গুড়েবালি করে যখন সেই সেলিব্রেটিদের বিচ্ছেদ হয় তখন তারা পুনরায় অন্য কাউকে আইডল হিসেবে বেছে নেয়। তখনও তাদের মনে পরেনা চৌদ্দশ বছর আগের সেই মহামানবের কথা। যিনি সারা জাহানের শিক্ষক, যার জীবন অনুসরণ করলে প্রতিটি পরিবার হবে জান্নাতের বাগান। বইটিতে সাংসারিক জীবন কিভাবে সাজালে কোলাহলমুক্ত সংসার লাভ ও সাংসারিক সমস্যাগুলো থেকে পরিত্রান পাওয়া যাবে সেই দিকনির্দেশনা কোরআন হাদিস মাফিক দেওয়া হয়েছে।