বই - জান্নাত লাভের আমল
মূল শাইখ আহমাদ মুস্তফা মুতাওয়াল্লী হাফি.
ভাষান্তর ও সম্পাদনা মুফতি হাসান শুয়াইব
বইয়ের ধরনঃ হার্ডকাভার, ডায়েরী বাইন্ডিং
প্রত্যেক মুমিনের একান্ত কামনা রাসূলের সঙ্গ লাভে ধন্য হওয়া। পৃথিবীতে এ সৌভাগ্য হয়েছিল একমাত্র সাহাবায়ে কেরামের। পরবর্তী উম্মতের জন্য আল্লাহর রাসূল রেখে গেছেন কুরআন ও সুন্নাহ। তবে অনাগত উম্মতের জন্য তাঁর হৃদয়ে ছিল অকৃত্রিম ভালোবাসা। রাসূলকে না দেখেও তার বর্ণিত কিছু কিছু কথার উপর আমল করলে উম্মতে মুহাম্মাদী কিয়ামতের দিন আল্লাহর রাসূলের কাছাকাছি থাকার সৌভাগ্য লাভ করবে। এমন একটি বিষয় হলো উত্তম চরিত্র।
এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন,
“একবার রাসূল সা. বললেন, আমি কি তোমাদের ঐ ব্যক্তি সম্পর্কে অবগত করব না যে কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় এবং সর্বাধিক নিকটবর্তী হবে? সাহাবায়ে কেরাম চুপ রইলেন। নবীজি একই প্রশ্ন করলেন দুই বা তিনবার। তখন তারা বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন, সে হলো ঐ ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে সুন্দর।”
[আমল ৩০৮] সুন্দর চরিত্রের ব্যক্তি পাবে জান্নাতে রাসূলের সহচার্য