সামান্য ভুলের কারণে, আপনার নামাজ নষ্ট হচ্ছে না তো?
.
আপনি কী জানেন নামাজ শুরুর আগে কীভাবে পবিত্রতা অর্জন করবেন?
কোন ভুলগুলো করলে নামাজ ভেঙে যায় তা কী জানেন?
কোন কোন অবস্থায় সাহু সিজদা দিতে হয়?
নামাজে মোবাইল বেজে উঠলে কী করবেন?
সিজদা ২টা দিয়েছেন নাকি ৩টা, ঠিক মনে করতে পারছেন না? এখন কী করবেন?
কত রাকাত নামাজে আছেন মনে পড়ছে না। এখন কী করবেন?
নামাজে নিয়্যত কী মুখে বলা জরুরী?
আরবীতে নামাজের নিয়্যত করা কী বাধ্যতামূলক?
ইমাম সাহেবকে কোন অবস্থায় পেলে ঐ রাকাত নামাজ পাওয়া যায়?
ফজরের জামাত আরম্ভ হয়েছে। সুন্নত পড়ে জামাতে শরিক হবেন নাকি না পড়েই?
৪ রাকাত নামাজে মাত্র ১ রাকাত পেয়েছেন। বাকী ৩ রাকাত কীভাবে পড়বেন?
মসজিদে এসে দেখলেন ইমাম সাহেব রুকুতে। এখন কী করবেন? নিয়ত করবেন, সানা পড়বেন নাকি অন্যকিছু?
ফজরের সুন্নত পড়ার সময় পাননি। এখন ফজরের জামাত শেষে সুন্নত পড়বেন নাকি সূর্য উঠার পর?
ফরজ নামাজের বাইরে সুন্নত ও নফল নামাজ না পড়লে কোনো সমস্যা হবে?
ইমাম সাহেব যখন মনে মনে ( অনুচ্চস্বরে কিরাত পড়েন) তখন কী করতে হয় আপনি কী জানেন?
ইমামের সাথে আমাদেরকেও কী তাকবীর ( আল্লাহু আকবার, সামিয়াল্লাহু লিমান হামিদা) বলতে হবে?
ইমামের সাহেবের সাথে সালাম কখন ফিরাবেন? সাথে সাথে নাকি কিছুক্ষণ পর?
নামাজের মধ্যে শয়তান ওয়াস ওয়াসা দিলে কিংবা উল্টাপাল্টা চিন্তা আসলে কি করবেন?
কিছু কিছু অবস্থা এমন আছে যেখানে তাকবিরে তাহরিমা তথা আল্লাহু আকবার বলতে উল্টাপাল্টা হলে নামাজই বাতিল হয়। সেগুলো জানেন?
কিছু কিছু নাপাকি আছে এমন যা নামাজের কোনো ক্ষতি করে না, তা কি জানেন?
চার রাকাত নামাজের ৩য় বা ৪র্থ রাকাতে সূরা ফাতিহা পড়তে ভুলে গেছেন। এই অবস্থায় আপনার নামাজ হবে?
আপনি কী জানেন কোন কোন ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ জায়িজ? নিজেকে আরাম দিতে গিয়ে আপনার নামাজ বাতিল হচ্ছে না তো?
এমন হাজারো প্রশ্ন এবং তার উত্তর জানতে দ্বীন পাবলিকেশন এনেছে প্রশ্নোত্তরে নামাজ।