বই: নারী যখন রানি
লেখকঃ ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী
সম্পাদকঃ মাওলানা মাহামুদ হাসান কাসেমি
পৃষ্ঠা সংখ্যাঃ 198
নারী যখন রানি’ বইটি বিশ্ববরেন্য লেখক ডঃ মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী এর লেখা একটি অসাধারন বই । ডঃ মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফী একজন অতি পরিচিত নাম ।
তিনি তার বক্তৃতা ও লেখনীর মাধ্যমে অল্পদিনের মধ্যেই আরব ও অনারব সকল স্থানেই সাড়া ফেলেছেন । পশ্চিমা দুনিয়াতেও ইসলামী রেনেসার অগ্রদুত হিসেবে তার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । তার জন্ম ১৯৭০ সালের ১৬ জুলাই । তিনি ইসলামের ইতিহাসের অন্যতম সেনা নায়ক খালিদ ইবনে ওয়ালিদ এর বংশধর । তিনি তার জীবনে অনেক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমের সংস্পর্শে আসার সৌভাগ্য পেয়েছিলেন এবং তাদের থেকে তিনি জ্ঞান অর্জন করে নিতে পেরেছেন ।
তিনি ইসলামী দাওয়াত দেওয়া কে নিজের জীবনের লক্ষ হিসেবে নিয়েছেন এবং এই কারনে সে মানবজাতির হেদায়েতের জন্য জ্ঞানগর্ভ ভাষন দিয়ে থাকেন । তার বক্তৃতা সকল স্থানেই পাওয়া যায় যা বেশ জনপ্রিয় । তার লেখা প্রায় পচিশটি বই রয়েছে যা সবগুলোই জনপ্রিয় । অনেক ভাষায় অনুদিত হয়ে তার বই প্রকাশিত হয় । তেমনি নারী যখন রানি বইটি বাংলাতে অনুবাদ করে প্রকাশ করেন মাওলানা মাহমুদ হাসান কাসেমি । আপাতদৃষ্টি তে অনেকেই মনে করে থাকেন যে ইসলামে নারীদের প্রাপ্য মর্যাদা দেয় না ।
ইসলামে নারীদের জন্য নেই কোনো অধিকার , এট অনেকেরই ধারনা , এই ভুল ধারনার পিছে মুল কারন হচ্ছে ইসলাম সম্পর্কে অজ্ঞতা । কারন ইসলামে নারীদের যে পরিমান সন্মান ও মর্যাদা দেওয়া হয়েছে যা পৃথিবীর অন্য কোন ধর্মে দেওয়া হয় নি । বইটি তে নারীদের অতিতের অনেক ঐতিহাসিক তৎপরতা তুলে ধরা হয়েছে যাতে নারী সমাজ বুঝতে পারে নারীর কর্তব্য ও তাদের অধিকার । নারীসমাজ পারে একটি সমাজ কে ভুল পথে চালনা করতে । তাই নারীদের জন্য বইটি লিখেছেন লেখক যা আমাদের দেশের তথাপি বিশ্বের সকল স্থানের নারীদের জন্য জানা থাকা অত্যান্ত গুরুত্বপুর্ন । আশা করা যায় বইটি পড়লে আমাদের দেশের নারী এবং পুরুষের জন্য শিক্ষনীয় অনেক ব্যাপার খুজে পাবেন পাঠকেরা ।