বইঃ ইলাল কুরআনিল কারীম (প্রথম খন্ড )
লেখকঃ তাওসীফ মুসান্না
পৃষ্ঠা সংখ্যাঃ ১৫২
বাঁধাইঃ পেপার ব্যাক
কুরআনে কারীমের অর্থ বোঝা এবং তাতে ব্যুৎপত্তি অর্জনের মৌলিক স্বীকৃত যে পন্থা রয়েছে তা হলো আরবী ভাষার পরিপূর্ণ জ্ঞান অর্জন করে কুরআনে কারীমের অর্থ অনুধাবনের পথে অগ্রসর হওয়া। এই পন্থাটি দীর্ঘমেয়াদী হওয়ায় অনেক ভাই এই পথে অগ্রসর হন না। তবে একজন মুসলমান হিসেবে কুরআন বোঝার ব্যাকুলতা তাদের হৃদয়ে স্বাভাবিকভাবেই কাজ করে। আমাদের এই কিতাব সে ভাইদের জন্যে একটি অনন্য তুহফা।
ভাষা শেখার সে দীর্ঘ পথে না গিয়ে যদি কেউ কুরআনে কারীমের বহুল ব্যবহৃত অনেক শব্দের অর্থ ও ব্যবহার শিখে নেয়, তাহলে আশা করা যায়, সে কুরআনে কারীমের একটি অংশ অনুধাবন করতে পারবে। আমাদের এই কিতাব সে আলোকেই প্রস্তুত করা হয়েছে।
এই কিতাব থেকে উপকৃত হতে চাইলে যেটি বেশ গুরুত্বপূর্ণ তা হচ্ছে প্রতিটি দরস বারবার পড়া এবং মুখস্থ করা। বারবার পড়তে হবে এবং অর্থ মুখস্থ করতে হবে। কুরআনে কারীম তেলাওয়াতের সময় পরিচিত শব্দ ও ব্যবহারের প্রতি লক্ষ্য রাখতে হবে। এভাবে মেহনত করতে থাকলে ইনশাআল্লাহ কুরআনে কারীমের বিভিন্ন আয়াতের অংশবিশেষ বুঝে আসবে।
এরপর তাফসীরের মজলিসে বসলে এবং বয়ানে মনোযোগ দিয়ে কুরআনের আয়াতের তরজমা শুনলে ইনশাআল্লাহ অনেকটাই বুঝে আসবে। কুরআনের অর্থ শুনে শুনে মুখস্থ করার চেয়ে এইভাবে নিজে নিজে অনুধাবন করার যে স্বর্গীয় স্বাদ রয়েছে তা যার নসীব হয়েছে তিনিই শুধু উপলব্ধি করতে পারেন।
যেমনঃ
সহজ পাঠ-১
জননী, মা وَالِدَة.. জনক, বাবা وَالِد
সঙ্গিনী صَاحِبَة.. সঙ্গী صَاحِبٌ
ধৈর্যশীলা صَابِرَةُ.. ধৈর্যশীল صَابِر
মিথ্যাবাদিনী كَاذِبَةٌ.. মিথ্যাবাদী كَاذِبٌ
কাফিরা كَافِرَةٌ.. কাফির كَافِرٌ
মুশরিকা مُشركة.. মুশরিক مُشْرِكٌ
মু'মিনা ٌمُؤمِنة.. মু'মিন مُؤمِنٌ
অনুশীলন-২
তার জন্মদাতার পক্ষ থেকে কিছু عَنْ وَالِدِهِ شَيْئًا
আমার জন্মদাত্রীর প্রতি بوالدتي
আর তোমাদের সাথী নয় وَمَا صَاحِبُكُمْ