পৃথিবীর সকল মানুষ বিভক্ত দুটি দলে। একদল ঈমানদার বা মুমিন, আরেকদল বেঈমান বা কাফির। আরও সহজ করে বললে একদল বিশ্বাসী, আরেকদল অবিশ্বাসী।
ঈমানের মূল চালিকাশক্তি হলো আকিদা বা সুদৃঢ় ধর্মবিশ্বাস। সকল ইবাদত-বন্দেগি কবুলের পূর্বশর্ত হলো ঈমানের বিশুদ্ধতা। এজন্য এই বিশুদ্ধ চালিকাশক্তিকে ধ্বংস করতে যুগে যুগে বিশ্ব-কুফরিশক্তি মুসলিম সমাজে নানানভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে বিভিন্ন ভ্রান্ত আকিদা বা ভুল ধর্মবিশ্বাস। তাই তো উম্মাহর বিশুদ্ধ ঈমান-আকিদা রক্ষায় হক্কানি উলামায়ে কেরাম রচনা করেছেন আকিদাবিষয়ক অসংখ্য গ্রন্থ। এটিও এমনই একটি চমৎকার গ্রন্থ। রচনা করেছেন দারুল উলুম দেওবন্দের সাবেক স্বনামধন্য কৃতী শিক্ষার্থী ভারতের প্রখ্যাত গবেষক আলেম, বর্তমানে লন্ডন প্রবাসী মুহতারাম মাওলানা সামীরুদ্দীন কাসেমী। তিনি গ্রন্থটিতে বর্তমান সমাজে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত আকিদাসমূহকে কুরআন-সুন্নাহ ও অকাট্য যুক্তির আলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে খণ্ডন করেছেন।