জুমু'আর শেষবেলার গুরুত্বের কথা তো আমরা সবাইই জানি। দু'আ কবুলের সেরা সময়গুলোর একটি সংক্ষিপ্ত এই সময়। আজ আমরা অনেকেই হয়তো সারাটি দিন ধরে দু'আয় রত আছি, এই সময়টাতেও হয়তো থাকবো। এছাড়াও বৃষ্টির সময়, সালাতের পরের সময় সহ আরো অনেক সময়ই আমরা দু'আ করি এই আশা নিয়ে যে আল্লাহ আমাদের দু'আকে কবুল করে নেবেন।
কিন্তু আমরা কি জানি দু'আ কবুলের শর্তগুলো কি কি?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন; আল্লাহ তাআলা মুমিনদের ওই নির্দেশই দিয়েছেন, যা তিনি দিয়েছিলেন নবিদেরকে। আল্লাহ তাআলা বলেন -
يا أَيُّهَا الرُّسُلُ كُلوا مِنَ الطَّيِّباتِ وَاعمَلوا صالِحًا ۖ إِنّي بِما تَعمَلونَ عَليمٌ
"ওহে রাসূলগণ! পাক-পবিত্র জিনিস খাও এবং সৎকাজ করো। তোমরা যা কিছুই করো না কেন, আমি তা ভালোভাবেই জানি।" [সূরা আল মু'মিনুন : ৫১]
ওয়াহহাব ইবনু মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন, "আল্লাহ তার ডাকে সাড়া দেবেন - এই বিষয়টি যাকে আনন্দিত করে, সে যেন উত্তম খাবার গ্রহণ করে।"
সাহল ইবনু আবদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, "যে চল্লিশ দিন পর্যন্ত হালাল খাবার গ্রহণ করবে, তার ডাকে আল্লাহ সাড়া দেবেন (ইন শা আল্লাহ)।"
এরকম আরো অনেক হাদীস এবং সেসব হাদীসের সাথে সালাফদের শিক্ষামূলক কথাগুলো জানতে পাঠক সংগ্রহ করে নিতে পারেন সমর্পণ টিমের বই "নবিজির পরশে সালাফের দরসে"। ইবনু রজব হাম্বলী রাহিমাহুল্লাহ অবিস্মরণীয় কিতাব "জামিউল উলূমি ওয়াল হিকাম" এর সংক্ষেপিত এই অনুবাদের পরতে পরতে পাঠক পাবেন আত্মার খোরাক আর জীবন চলার পাথেয়, ইন শা আল্লাহ।