বই: ছোটদের ঈমান সিরিজ
লেখক: সমর্পণ টিম
প্রকাশনী: Somorpon Prokashon
শিশুরা গল্পপ্রিয়। তারা গল্প শুনতে চায়। গল্পের জগতে ডুবে থাকতে চায়। তাই শিশুদেরকে কোনো কিছু সহজে শেখানোর মাধ্যম হলো গল্প। আমরা চাই ছোটদেরকে গল্পে গল্পে ঈমান শেখাতে। মুমিন হওয়ার প্রথম শর্তই যে বিশুদ্ধ ঈমান! তাই ঈমানের তালীম হওয়া প্রয়োজন শৈশব থেকেই।
.
ঈমানের মৌলিক বিষয়গুলো নিয়ে প্রকাশিত হয়েছে ‘ছোটদের ঈমান সিরিজ’। এ বইগুলোতে—আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত ও পুনরুত্থান দিবস এবং তাকদীর বিষয়ে গল্প বলা হয়েছে। বইগুলো একবার পড়ে শেষ করলে ছোটরা ঈমানের মৌলিক বিষয় গুলো নিয়ে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবে।
.
আপনার শিশু সন্তানের অন্তরে ঈমান ও তাওহিদের বীজ রোপণের জন্য এই সিরিজটি হতে পারে চমৎকার গাইডলাইন।
.
.