বইঃসন্তান গড়ার কৌশল
মূল ঃজামিলা হো
অনুবাদঃনিশাত তামমিম
মেহজাবীন ইসলাম মীম
সম্পাদকঃডা. শামসুল আরেফীন
এমন পরিবার আছে,
মা জানে না তার সন্তান কি করে!
বাবা জানে না তার সন্তান কার সঙ্গ নিয়েছে!
সন্তান কোথায় আছে, কি করছে, তা নিয়ে কোন চিন্তা নেই।
সন্তান কে সেই ছোট্ট বেলা থেকেই ছাড় দিয়ে আসছে!.
যার দরুণ আজ সে যা বলে তা করতে হয়!
ছোটবেলা থেকে সুশিক্ষা না পাওয়ার দরুন আজ ছেলেটি কারো কথা শুনে না। এমন বেকায়দায় আছে এই যুগের অহরহ মা-বাবা।
আবার এমনও হয়, সন্তান পরিণত বয়সের হলেও মা-বাবার শাসন আর কড়াকড়ির সম্মুখীন হতেই হয়। সামান্য ভুল হলেই বাবার কড়া ধমক শুনতে হয়।এমন ঝামেলার মুখোমুখি হয় সন্তান ও।
পিতা-মাতাই তো সন্তানের অভিভাবক। সচেতন মা-বাবাদের চিন্তাই থাকে সন্তান কে মানুষ করা নিয়ে।তাই, সন্তানকে সুষ্ঠভাবে গড়ে তুলতে বাবা মায়ের প্রয়োগ করতে হয় বিভিন্ন কলা কৌশল।সম্মুখীন হতে হয় সন্তানের বিরুদ্ধ আচরণের। কেন এমন হয়??
কারণ অসচেতন অভিভাবকরা জানেন না, সন্তানদের কখন, কোন বয়সে, কোথায়,কেমন উপদেশ দিতে হয়?
কিভাবে শাসন করতে হয়?
কিভাবে সন্তানকে সুশিক্ষা দিতে হয়?
এমন সব সমস্যা আর সেই সমস্যার সমাধান নিয়ে সমর্পণ প্রকাশনী প্রকাশ করতে যাচ্ছে, 'সন্তান গড়ার কৌশল' বইটি। বইটির লেখক 'জামিলা হো'।বইটির অনুবাদ করেন নিশাত তামমিম ও মেহজাবীন ইসলাম মীম।
বইটিতে লেখক সন্তান পালনের ক্ষেত্রে পিতা-মাতার কি করণীয় তা সহজ ও যুক্তির মাধ্যমে সাবলীল ভাবে তুলে ধরেছে। কিভাবে কৌশলগুলো সন্তানের উপর প্রয়োগ করবেন, কিভাবে সন্তানকে একজন আদর্শ মানুষে পরিণত করবেন তা লেখক বইটিতে ফুটিয়ে তুলেছেন।
সন্তানকে কখন সময় দিবেন, কতক্ষণ পর্যন্ত সময় দিবেন?
কিভাবে ইতিবাচক কথা বলে সন্তানকে উৎসাহিত করবেন?
কিভাবে আপনার আর সন্তানের সাথে সুন্দর একটি সম্পর্ক তৈরি করা যায় তার আলোচনা বিস্তারিত বর্ণনা৷ করা হয়েছে এই বই টিতে।
পিতা-মাতা আর সন্তানের সাথে যদি একটি অনন্য ও অসীম মমতার বন্ধনে আবদ্ধ হতে চান তবে, আপনি যেই হোন না কেন বইটি পড়া আপনার জন্য অপরিহার্য।