মিনা-রাজু কার্টুনের রাজু এখন মসজিদের ইমাম সাহেব। আর মিনা পর্দানশীন। সিসিমপুরের অনুষ্ঠানে শেখানো হচ্ছে ইসলামের ব্যাপার স্যাপার।
.
____মানে পুরোই পাল্টে গেছে গল্পের প্লট। পাঠকের সামনে এমন নতুন গল্প নিয়ে হাজির হয়েছে " হুজুর হয়ে হাসো কেন ? "
_____এই বইটির নাম পড়েই পাঠকেরা মুচকি একটা হাসি দেন। আর ভেতরে ঢুকলে তো হাসির আরো আয়োজন দেখে আনন্দিত হবেনই। বইটি শুধু হাসাবে না, দিবে নতুন একটা দৃষ্টিভঙ্গিও । মোট কথা বইয়ের পাতায় পাতায় পাঠক হাসবে আর ভাববে।
.
____সমাজে কিছু লোক আছে, যাদের কাজই হলো নানান ছুতোয় ইসলামি বিধানকে খাটো করা। আর কেউ দ্বীন মেনে চলতে চাইলে তার হাজারো ভুল ধরতে শুরু করা।
.
____হুজুর হয়ে এটা করো কেন? ওটা করো কেন? এভাবে যারা নিজেদের মতাদর্শ চাপিয়ে দিতে বিদ্রূপ করে মুমিনদের। তাদেরকে হাস্যরসে এক চমৎকার জবাব দেওয়া হয়েছে এতে। যারা একটু মুচকি হাসতে চান আবার বিরোধীপক্ষের অসারতা বুঝতে চান, রম্যগল্পের ঢঙ্গে লেখা বইটি তাঁদের ভালো লাগবেই।