বই : ইসলামি জীবনব্যবস্থার মূলনীতি
লেখক : সাইয়েদ কুতুব (রহঃ)
অনুবাদক : আসিফ আদনান
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন
যদি কেউ সত্যিই বুঝতে চান যে, আল্লাহ তায়ালার গাইডেন্স বা হিদায়াত ছাড়া মানুষের নিজস্ব চিন্তাশক্তি তাকে আধারের কোন গলি থেকে নিয়ে কোন গলিতে নিয়ে যায়, যদি কেউ বুঝতে চান যে, মানব সভ্যতা বিজ্ঞানে কল্পনাতীত উন্নতি করার পরেও কেন সমাজবিজ্ঞান কিংবা আইন ও বিচারব্যবস্থায় এখনও শিশুসুলভ কথা বলে, যদি কেউ বুঝতে চান যে, ওহীর জ্ঞান ছাড়া নিছক দার্শনিক তত্ত্বালোচনা করে কেন মানব প্রকৃতিকে বোঝা সম্ভব নয়, যদি কেউ বুঝতে চান যে, ধর্ম শুধুমাত্র নিছক কিছু বিশ্বাস আর রীতিনীতির সীমায় আবদ্ধ নয় কেন, তাহলেই আপনার জন্য এই বইটি।
এই বইটি আপনাকে এমন এক জগতে নিয়ে যাবে যেখানে মানবসভ্যতাকে অনেক উপর থেকে দেখতে পাওয়া যায়, ফলে আল্লাহর দেয়া হিদায়াত বা গাইডেন্স থেকে দূরে সরে যাওয়ার কারণে যুগে যুগে মানবসভ্যতার পতনকে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। বাস্তবতার নিরিখে ওহীর দিকনির্দেশনার প্রয়োজনীয়তা আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবেন।
পরিশেষে এই বইটি মানবসৃষ্ট সমস্ত ভ্রান্ত চিন্তাকে ছুড়ে ফেলে নিজেকে এক আল্লাহর কাছে পরিপূর্ণ সপে দেয়ার, তার দেয়া গাউডেন্স বা হিদায়াত পরিপূর্ণরুপে অনুসরণ করার এক প্রবল তাড়না আপনার মনে জাগিয়ে তুলবে ইনশাআল্লাহ…
-