বই: মাআল উসওয়াহ: নববি আদর্শের আলোকে সমকালীন সংকট
লেখক: মাওলানা জাহিদুর রাশেদি
অনুবাদক: Hossain Ahmad Khan
ধরন: প্রবন্ধ
প্রকাশনা: প্রয়াস প্রকাশন
আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জীবনীর অংশ দুটি। একটি হলো, তাঁর গুণ ও বৈশিষ্ট্যবলি। এগুলো অসংখ্য। কবির ভাষায়, 'আল্লাহর পরে আপনিই শ্রেষ্ঠ, এটাই শেষ কথা।' অর্থাৎ, আল্লাহ তায়ালার পরে তিনিই সম্মান ও মর্যাদায় সর্বশ্রেষ্ঠ। সাধারণত, এই অংশটিই আমাদের মাঝে 'সিরাত' বলে পরিচিত ও আলোচিত। আমরা এর গুরুত্ব অস্বীকার করি না। কিন্তু 'সিরাত' অধ্যয়নের জন্য শুধু এই একটি দিকটিকেই যথেষ্ট মনে করা সঠিক নয়। সিরাত অধ্যয়নের ফলপ্রসূ পদ্ধতি হলো, নবিজির সিরাতকে আমাদের আমলি যিন্দেগীর জন্য আয়না মনে করা এবং এটাকে সামনে রেখে আত্মসংশোধন ও চরিত্রকে আলোকিত করতে সচেষ্ট হওয়া।
ইবাদত ও শরয়ি বিধি-বিধানের ক্ষেত্রে আমরা তো রাসুলের সুন্নাহকে অনুসরণ করিই, কিন্তু পাশাপাশি আরও প্রয়োজন হলো─সামষ্টিক জীবন, রাজনৈতিক কৌশল এবং অন্যান্য জাতির সাথে আচরণের ক্ষেত্রে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কর্মপদ্ধতিকে আমাদের সামনে রাখা। আমাদের দেখতে হবে, তৎকালীন মক্কায় মুসলমানদের অবস্থা কেমন ছিলো, তাহলে এমন পরিস্থিতিতে আমাদের কর্মপন্থা কী হবে? মাদানি যিন্দেগী ও হুদায়বিয়ার সন্ধির আগে তাদের জীবন কেমন ছিলো, তাহলে এ অবস্থায় আমাদের জন্য নববি আদর্শ কী? কোন পরিস্থিতিতে আমাদের 'হুদায়বিয়ার সন্ধি' প্রয়োজন আর কখন সাহসিকতা প্রদর্শন করা (জিহাদে ঝাঁপিয়ে পড়া) দরকার?