আমরা উসমানী সাম্রাজ্যের কথা জানি, তার উত্থান পতন, বিরত্বগাথা ইতিহাস ও ষড়যন্ত্রের নির্মম ইতিহাসও জানি। এর ভেতর ও বাহিরের আরও কিছু বিষয়—যা বিশ্ববরেণ্য পাঁচ লেখকের কলমে উঠে এসেছে। লেখা হয়েছে উসমানি সালতানাতের ক্রমাগত বিস্তৃত হওয়া ও ধ্বংসনামার ইতিহাসও। ইহুদি ও ক্রুসেডারদের ষড়যন্ত্র, এই সালতানাতের সর্বশেষ শক্তিধর সুলতান—আব্দুল হামিদের বর্ণনাসহ, বর্তমানের তুর্কি-প্রেসিডেন্ট এরদোয়ানের বিরত্ব, কৌশল ও সফলতার বর্ণনাও। উঠে এসেছে একেকজন ঐতিহাসিকদের কলম থেকে তুর্কিদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন চাঞ্চল্যকর ইতিহাস ও তথ্য এবং উসমানি সালতানাত বিলুপ্তির পরও তুর্কি জাগরণ ও ‘তুর্কি বসন্ত’-এর নিদারুণ বর্ণনা।
মোটকথা বইটির পাতায় পাতায় পাঠক পাবেন এক উসমানি সালতানাত ও তুর্কি জাগরণের ইতিহাসের এক অপূরণীয় স্বাদ। তুর্কি মাত্রই বইটি পাঠ করা জরুরি। যা বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে তুলে দিতে ভাষান্তর করেছেন সাঈদ আহমাদ খান নদভী এবং পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগে আপ্রাণ চেষ্টা করেছেন ‘প্রয়াস প্রকাশন’।
তুর্কি বসন্ত-এর সাথে বর্তমান সময়ে সর্বস্তরের মানুষেরই জানা প্রয়োজন এমন একটি বই। ফকিহুল আসর খালিদ সাইফুল্লাহ রহমানীর লিখিত বই একাধিক বিয়ে ও কিছু সংশয় নিরসন।
মাসনা-সুলাসা-রুবাআ—যা শ্রবণমাত্রই শিউরে ওঠে নারীমন। বিষাদে হৃদয় ছেঁয়ে যায়৷ আক্রোশে ফেটে পড়ে তারা। কেউ নিজের কোনো ত্রুটি খোঁজে। কেউবা কু-ধারণা করে স্বামীর ওপর। লোভী বা ভাবতে থাকে অন্যকিছু। কিন্তু কেন? কীভাবে এ মানসিকতা তৈরী হলো আমাদের? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম—আমাদের আদর্শ, সাহাবি, তাবেয়িন— সুলাসা রুবাআ করেন নি? তবে কেন আমাদের এই সীমাবদ্ধতা! যার ফলে সমাজের নানান দূর্গতি, অশ্লীলতার ছড়াছড়ি। হ্যাঁ, এও ঠিক মাসনার ফলে অবিচার হয় অনেকেরই। হয় পক্ষাপক্ষ। টানাপোড়েন। মূলত একাধিক বিয়ে নিয়ে তুলনামূলকভাবে নানান ধর্মের সাথে ইসলামের সংস্কৃতির আলোচনান্তে বহু আপত্তি ও সংশয়ের অপনোদন করেছেন গুণী এই লেখক। সাথে একাধিক বিয়েতে উদ্বুদ্ধ করার সাথে, কঠিন সতর্কতার দিকেও নজর ফিরিয়েছেন সমস্ত পুরুষের। তাই আশা করি, বইটি ইতিহাসবিদ, কলামিস্ট, বাহেস, বক্তা ও দম্পতিসহ সকলের উপকারে আসবে। গ্রন্থটি রচনা করেছেন ফকিহুল আসর মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানী। সেই সাথে অনুবাদকের সরল ও সুন্দর অনুবাদের জন্য শুকরিয়ার হকদার সাঈদ আহমাদ খান নদভি।