বই: রুকইয়াহ শারইয়াহ
রচনায়ঃ আমিন বিন বারী
প্রকাশনায়: মাকতাবাতুন নূর
বাঁধাই: হার্ডকাভার
রাসূলুল্লাহ (সাঃ) এর চিকিৎসা পদ্ধতির একটি হলো ‘রুকাইয়া’। অর্থাৎ কোরআনের আয়াত ও হাদীসে বর্ণিত দোআ ও সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন রোগব্যাধি ও সমস্যা সমাধান বা চিকিৎসা করা। যার মধ্যে রয়েছে বদনজর, যাদুটোনা, জীন-পরীর আছর, ওয়াসওয়াসা সহ অন্যান্য শারীরিক-মানসিক রোগ ইত্যাদি
তবে এসকল সমস্যার শুরু থেকেই নিয়মিত রুকাইয়াহ শারইয়াহ করলে আল্লাহর ইচ্ছায় অল্প ক’দিনেই আরোগ্য লাভ করা যায় ইনশাআল্লাহ। আর রুকাইয়াহ পদ্ধতির একটি বড় সুবিধা যে, নিজেই নিজের জন্য বা পরিবারের সদস্যদের জন্য এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা যায়। রুকইয়াহ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন মুহতারাম মাওলানা আমিন বিন বারী।এই বিষয়ে তাঁর অভিজ্ঞতা ও পারদর্শিতা স্বীকৃত। বহু সময় এবং শ্রম ব্যয় করে তিনি এই 'রুকইয়াহ' বইটি রচনা করেছেন