বই: 'চিরকুট'
লেখিকা: ফাতিমা আফরিন
পৃষ্ঠা: ১২৮
মুদ্রিত মূল্য: ২৫০৳
বিপন্নপ্রায় পরিবার ও নানান অসঙ্গতিপূর্ণ স্বামী-স্ত্রীর প্রতি এই 'চিরকুট'। সাংসারিক নানান টানাপোড়েনের ভাঁজে আমাদের অনুভূতিগুলো ফিকে হয়ে ধীরে ধীরে সম্পর্কের বাঁধনে চিড় ধরে। অযত্নে-অবহেলায় সেই চিড় একসময় ক্যান্সারের রূপ ধারণ করে। অতঃপর কিছু তাজা প্রাণের করুণ আর্তনাদে ভারী হয় বসন্তের আকাশ। আধাঁরে ঢেকে যায় আমাদের চারপাশ।
সেই নিকষকালো আধাঁর ফুঁড়ে ধরণীকে দীপ্ত বিভার উজ্জ্বলতা এনে দিতেই 'চিরকুট' বইটি রচিত একে স্বামী-স্ত্রীর প্রতি একটি স্মারকলিপিও বলতে পারেন। জগতের পরিবারগুলো সুখে থাকুক, সুখে থাকুক রূহ ওষ্ঠাগতপ্রায় জীবন।
চিরকুট’, সাহিত্যের মোড়কে অসুখী পরিবারগুলোর প্রতি একটি স্মারকলিপি, গল্প প্রেমীদের জন্য কিছু রঙিন স্মৃতি, আর প্রতিটি যুবক-যুবতীর জন্য একটি অমূল্য চিঠি- ‘চিরকুট’!এককথায়, ঘুমন্ত বিবেকের বোধোদয়ের এক অভিনব সোপান এই- ‘চিরকুট’।