বই: রিমেডি
লেখক: জাফর বিপি
প্রকাশনী: নিয়ন পাবলিকেশন্স
রিমেডি- একটি পারিবারিক মেডিসিন, বইটির মাধ্যমে পারিবারিক সমস্যাগুলোর সমাধানমূলক মেডিসিন দেয়া হয়েছে।
রিমেডি বইয়ের লেখাগুলো অত্যন্ত চমৎকার। বইটিতে লেখক জাফর বিপি বিবাহিত দম্পতির সূক্ষ্মাতিসূক্ষ্ম বিভিন্ন সমস্যার সমাধান খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
বর্তমানে সামান্য ভুলের কারণে অনেক পরিবার ভেঙে যায়। মূলত এই সমস্যাগুলো কেন হয়? এর কারণ কী? এবং সমাধান কীসে? আর এই সমস্যা কাটাতে সবাই ব্যর্থ কেন? এসকল প্রশ্নের উত্তর পেতে আপনাকে পড়তে হবে একটি পারিবারিক মেডিসিন রিমেডি বইটি। বইটি আপনাকে পারিবারিক সমস্যাগুলো সমাধানের সুন্দরসব পথের সন্ধান দিবে।
লেখকের লাভক্যান্ডি বইটাতে পারিবারিক সমস্যার সমাধানে পরামর্শ ছিলো ৩ অধ্যায়ে। আর এবারের রিমেডি বই পুরোটা জুড়ে ছিল ঐ আলোচনা। এ বইটা বিবাহিত দম্পতির জন্য পারিবারিক মেডিসিন ও অবিবাহিত যুবক-যুবতির জন্য ভ্যাক্সিন স্বরূপ হবে ইনশাআল্লাহ।
মোটকথা, লাভ ক্যান্ডি ছিলো পারিবারিক প্রেসক্রিপশন যা সমস্যা গুলো তুলে ধরছে, আর রিমেডি ছিলো একটি পারিবারিক মেডিসিন যা সমস্যাগুলোর সমাধান তুলে ধরেছে।