বই: গল্পে গল্পে চল্লিশ হাদীস
লেখক : প্রফেসর ড. এম ইয়াসার কাঁদেমির
অনুবাদক : Takrity Tahrima
সম্পাদনা : Rajib Hasan
প্রকাশনা : আযান প্রকাশনী
শারঈ সম্পাদনা : Abdullah Mahmud
গল্পে গল্পে চল্লিশ হাদীস। শিশু-কিশোরদের জন্য লিখা একটি বই। এখানে মোট চল্লিশটি হাদীস উল্লেখ করা হয়েছে।
শিশু-কিশোর মানেই গল্পে বুঁদ হয়ে থাকা একটি সময়। গল্প পেলেই তারা নাওয়াখাওয়া ভুলে যায়। লেখক শিশু-কিশোরদের এই মনস্তাত্ত্বিক বিষয়টি খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। প্রথমে খুবই আকর্ষণীয় একটি গল্প উল্লেখ করেছেন। গল্প বলা শেষ হওয়ামাত্রই গল্পের সাথে সঙ্গতিপূর্ণ একটি হাদীস টুক করে বলে দিয়েছেন। ফলে গল্পের তালে তালে তাদের মাথায় একটি হাদীস ঠুকে যাবে। শিশু-কিশোরদের জন্য সত্যি একটি চমৎকার বই।