বই: নবীজির ﷺ দস্তরখানে
সংকলন ও সম্পাদনা: রাজিব হাসান
শারঈ সম্পাদনা: শাইখ আব্দুল্লাহ মাহমুদ
কভার: পেপার ব্যাক।
পৃষ্ঠা সংখ্যা: ১৮৮ পৃষ্ঠা।
পৃষ্ঠা ধরণ: রঙিন ও বাহারী ডিজাইন
প্রচ্ছদ মূল্যঃ ২৯৫৳
আযান প্রকাশনীআমরা আমাদের প্রিয় নবীজিকে (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভালোবাসি। তাঁর প্রতিটি কথা ও কাজকে সুন্নাহ হিসেবে বুকে লালন ও পালন করি। তাঁর দস্তরখানে বসে তাঁর মতো পানাহার করে সুস্থ ও সবল থাকার অনন্তর প্রচেষ্টা চালিয়ে যাই। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে উদ্দেশ্য করে বলেন,
"হে রাসূলগণ! তোমরা পবিত্র বস্তু থেকে আহার গ্রহণ কর এবং সৎকাজ কর; তোমরা যে কাজ কর আমি সে বিষয়ে বিশেষ অবগত।"(২)
.
একইভাবে খাবার-দাবারের ব্যাপারে মহান আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেন,
"হে বিশ্বাসীগণ! আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তা থেকে পবিত্র বস্তু আহার কর এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ কর; যদি শুধু তারই উপাসনা করে থাক।"(৩)
কাজেই এ থেকে প্রমাণ হয় যে, খাওয়া দাওয়ার ব্যাপারেও মহান আল্লাহ্ বিধিবিধান দিয়েছেন।
মূলতঃ এই বইটি থেকে আমরা ইসলামী শরিয়াহর সেই বিধিবিধানগুলো জানবো। আমরা জানবো প্রিয় নবীজি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোন ধরণের খাবার খেতে পচ্ছন্দ করতেন। সেই খাবারগুলো তিনি কীভাবে খেতেন? কখন খেতেন? খাবার গ্রহণের কী কী আদব রেখে গেছেন আমাদের জন্য? কোন কোন খাবারে তিনি বিধিনিষেধ জারি করেছেন। তিনি যে খাবারগুলো খেতেন তার পুষ্টিগুণ বা উপকারিতা কী কী?
“নবীজির দস্তরখানে” – বইটি থেকে আমরা এসব ব্যাপারে বিশদভাবে জানার চেষ্টা করবো ইন শা আল্লাহ্ !
.