বইঃ চার তারা।
লেখকঃ আরিফুল ইসলাম।
মূল্যঃ ১৬৪ ৳
প্রকাশনাঃ আযান প্রকাশনী।
ইমাম নুমান বিন সাবিত, ইমাম মালিক বিন আনাস, ইমাম শাফেয়ী এবং ইমাম আহমদ ইবন হাম্বল রাহিমাহুমুল্লাহ।
ইসলামের চারটি নক্ষত্র। ইসলামের জন্য যাদের ত্যাগ ও বিসর্জন আকাশছোঁয়া।
চার মাজহাব বলতে আমরা মনে
করি চারটি ভিন্ন পথ। চারটি ভিন্ন মতাদর্শ।
যদি একজন বলেন এইটা সঠিক, অন্যজন বলেন বেঠিক।আমাদের সমাজে আমরা মনে করি চার ইমাম মানেই চার জন প্রতিপক্ষ।
আমাদের এই ভাবনার পিছনে দায়ী হল মূলত আমাদের অজ্ঞতা।
আমাদের ইতিহাস না জানা। চার ইমাম মানেই চারটি ভিন্নমত! এই ভুল ধারণা দূর করতে সাহায্য করবে “চার তারা” বইটি।
আজ আমরা নিজের মতের বিপরীতে কেউ
গেলেই তাকে প্রতিপক্ষ ভাবতে শুরু করি।
কিন্তু ইমামরা ছিলেন উল্টো তাদের হৃদয় ছিল সবার জন্যে উন্মুক্ত।
তাঁরা নিজেদের মতকে অন্যের উপর চাপিয়ে দিতেন না। বলতেন কেউ যদি আমাদের চেয়ে ভালাে মত নিয়ে আসে, তাহলে সে আমাদের চেয়ে বেশি সত্যের কাছাকাছি।
কারন তাঁরা ইলম শিখার আগে আদব শিখেছেন।
এই বইটি আপনাকে ইমামদের জীবনী নিয়ে
জ্ঞান অর্জনের তৃষ্ণা বাড়িয়ে দিবে শতগুন।
বইটি আমাদের চার ইমামকেই
ভালােবাসতে শিখাবে, শিখাবে তাদের সম্মান দিতে। আমাদের বুঝতে সাহায্য করবে, চারজন ভিন্ন কেউ নয়।
বইটির লেখক আরিফুল ইসলাম ইমামদের জীবনের ঘটনা গুলােকে গল্পাকারে তুলে ধরেছেন। যা বইটিকে করেছে আকর্ষণীয় ও সুপাঠ্য।
এই চার ইমামের জীবন কেমন ছিল?
তাদের জন্ম, মৃত্যু, বেড়ে ওঠা, ইলমপিপাসা, জ্ঞানসাধনা, দ্বীনের প্রতি ভালােবাসা,
ইলম হাসিলের জন্য ত্যাগ তিতিক্ষা, নিজেদের জীবনে লব্ধ ইলমের বাস্তবায়ন, আমৃত্যু তার উপর অটল থাকা ইত্যাদি।
এই সবগুলো বিষয় জানার জন্য এই বইটি আপনাকে সাহায্য করবে।