উম্মাহর কিংবদন্তিরা'' বই থেকে...
লেখক : শাইখ আহমাদ মুসা জিবরিল
অনুবাদক : আম্মারুল হক
প্রচ্ছদ মূল্য : ৩০০৳
প্রকাশনী : সন্দীপন প্রকাশন
ইলম অন্বেষণ সম্পর্কে ইমাম আবদুল্লাহ ইবনুুল মুবারাকের একটি বিখ্যাত উক্তি,
“জ্ঞান অন্বেষণের শুরুতেই নিয়ত করবে এই জ্ঞান আল্লাহর জন্য সঁপে দেওয়ার। তারপর ইলম শ্রবণ ও অনুধাবন করবে। তারপর আমল করা শুরু করবে এবং এই ইলম ধারণ করে বিলিয়ে দেবে মানুষের মাঝে। আমলের সাথে ইলমের কার্যকরী সম্পর্ক। সুতরাং তোমার ইলম অনুযায়ী তুমি যা আমল করো না, সেই ইলম মানুষকে বলবে না।”
.
তিনি আরও বলেন,
“আমরা যদি দুনিয়ার জন্য ইলম অন্বেষণ করি, তবে দুনিয়া মিলবে। যত বেশি তলব করব, ততই মিলবে। কিন্তু সেটা আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে।”
.
তিনি আরও বলেন,
“আদব (শিষ্টাচার) হচ্ছে দ্বীনের এক তৃতীয়াংশ। কারও কাছে অনেক কুরআন-হাদীসের জ্ঞান আছে কিন্তু আদব নেই, তার দ্বীন অপূর্ণাঙ্গ। আমি বিশ বছর ইলম শিখেছি। আর আদব শিখেছি চল্লিশ বছর।”
.
কারণ আদব বই পড়ে শেখা যায় না। আদব শিখতে হয় অনুশীলন করে। একজন মানুষের মধ্যে আদব আসে দীর্ঘ অনুশীলনের পর। সাহাবায়ে কেরাম (রদিয়াল্লাহু আনহুম) আগে আদব শিখেছেন, তারপর শিখেছেন ইলম।
.
.
''