বই : আল্লাহর বন্ধু ও শয়তানের বন্ধু
লেখক : ইমাম ইবনু তাইমিয়্যা রাহিমাহুল্লাহ
অনুবাদ : সিফাত-ঈ-মুহাম্মাদ
সম্পাদনা : মুফতী আসাদ আফরোজ
পৃষ্ঠা : ২৫৬
মুদ্রিত মূল্য : ৪০০ টাকা
প্রকাশনী : সন্দীপন প্রকাশন
আজকের বিশ্বের দিকে তাকিয়ে দেখুন। সত্য আর মিথ্যার এমন মিশ্রণ ঘটেছে যে আলাদাভাবে সত্যকে চেনাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তার উপর মিথ্যা মিডিয়ার অকল্যাণে আজ বন্ধু হয়েছে শত্রু আর শত্রু হয়েছে বন্ধু।
.
আমরা আজ আল্লাহর বান্দাদের, আল্লাহর আউলিয়াদের চিনি না। আমরা আজ কুফরি শক্তির তালে তাল মিলিয়ে তাঁদেরকে নিজেদের দুশমন সাব্যস্ত করি। আর ইবলিসের আউলিয়াদেরকে বানিয়ে নেই নিজেদের বন্ধু, অন্তরাত্মার বন্ধু।
.
এমনটা কেন হচ্ছে? কেনই বা আমরা দোস্ত-দুশমন চিনতে ব্যর্থ হচ্ছি? কেনই বা আমরা মিথ্যুকদের মিথ্যায় প্রতারিত হচ্ছি? কেনই বা আমরা পীর নামধারীদের ধোঁকাবাজির পাল্লায় পড়ে নিজেদের ঈমানকেই গাড্ডায় ফেলে দিচ্ছি?
.
কারণ আমরা আল্লাহর বন্ধুদের চিনি না। জানি না তাঁদের বৈশিষ্ট্য। জানি না কোন কোন গুণের অধিকারী হলে একজন মানুষ আল্লাহর বন্ধু হয় বা একজন মানুষকে আল্লাহর বন্ধু বলে বুঝতে পারা যায়। একইভাবে আমরা জানি না শয়তানের আউলিয়ারা আসলে কেমন, কোন কোন বদগুণ থাকলে মানুষ শয়তানের আউলিয়ায় পরিণত হয়।
.
আল্লাহর বন্ধু ও এর বিপরীতে শয়তানের বন্ধুদের বৈশিষ্ট্য নিয়ে শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ রচনা করেছিলেন একটি কালজয়ী গ্রন্থ। সেই গ্রন্থেরই ঝরঝরে বঙ্গানুবাদ করেছেন সিফাত-ঈ-মুহাম্মাদ। চমৎকার ও অত্যন্ত জরুরি এই বইটি আপনাকে শেখাবে আল্লাহর আউলিয়ার প্রকৃত বৈশিষ্ট্য। হাতে ধরে চিনিয়ে দেবে শয়তানের ধোঁকাবাজি আর তার চেলাচামুণ্ডাদের। আপনি ইনশাআল্লাহ হয়ে উঠবেন দোস্ত-দুশমন নির্ণয়ে সক্ষম একজন ব্যক্তি, যা কিনা আজকের এই অন্ধকারাচ্ছন্ন সময়ে খুব জরুরি একটি গুণ।
.
.