বই রিভিউ : বিয়ের এপিঠ ওপিঠ
লেখক : Jakaria Masud
প্রকাশনায় : সন্দীপন প্রকাশন
বিয়ের এপিঠ ওপিঠ বইটাতে মূলত ফোকাস করা হয়েছে, বিয়েটা ৯০শতাংশ দায়িত্ব আর ১০শতাংশ হলো সুখ। ভাবনার সাগরে হাবুডুবু খাওয়া মানুষকে বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দেওয়ার তাগিদে লেখক বইটা লিখেছেন। এই বইটা পড়ার মাধ্যমে বিয়ে মানেই কেবল শান্তি আর শান্তি এমন ভাবনায় আচ্ছন্ন মানুষের জন্য ঘুমন্ত চোখে এক ছটাক পানির ছিটকানির কাজ করবে। আর দায়িত্ববানকে আরো দায়িত্বশীল করে তুলবে।
স্বামী-স্ত্রী মনস্তাত্ত্বিক বিষয়গুলোর প্রতিও আলোকপাত করা হয়েছে। যাতে করে একজন অপরজনের মন বুঝতে পারে। আমার তো মনে হচ্ছে, এটাই প্রথম মৌলিক বই, যেটাতে নারী-পুরুষের মন নিয়ে যেভাবে বিশ্লেষণ করা হয়েছে, এমনটা এর আগে আমি অন্যকোনো বিয়ে সংক্রান্ত বইতে এতো বিশদভাবে পাইনি।
বুঝতে হবে– বিয়ে মানে দায়িত্ব, কর্তব্য, আমানতদারী, পেরেশানি, বিভিন্ন চড়াই-উৎরাই, অপ্রস্তুত পরিস্থিতির মোকাবিলা করা। এগুলো আরেকবার মনে করার জন্য বইটা বিবাহিত-অবিবাহিত এবং সকলেরই একবার পারতপক্ষে পড়ে নেওয়া ভালো। ইংরেজিতে একটা প্রবাদ আছে, “Practice hard, play easy.”
সব কাজের আগেই পড়াশোনার দরকার আছে। আপনি মাঠে নামার পর প্রস্তুতি না নিয়ে আগেই নিয়ে নিন। তাহলে বিবাহের আসল সৌন্দর্য নিজ চোখে অবলোকন করতে পারবেন। আর নিজস্ব চিন্তার গভীরতা যতো বাড়বে, ততোধিক উপকার আপনি দাওয়াতি কাজেও ব্যয় করতে পারবেন।
সর্বোপরি এই বইটার প্রচ্ছদ থেকে শুরু করে ছাপা, বাঁধাই, কাগজের কোয়ালিটি একদমই পারফেক্ট হয়েছে। যতো ভালো হবে ধারণা করেছি বইটা তার থেকেও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মাসুদ ভাইয়ের জন্য এক আকাশ সমপরিমাণ দুআ ও ভালোবাসা আর সালাম রইলো।