বই : আত্মার ওষুধ
লেখক: ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ্
পৃষ্ঠা সংখ্যা : ২২৪
মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা
আজ থেকে শত শত বছর আগে একজন সচেতন রোগী শরণাপন্ন হয়েছিল আত্মার চিকিৎসক ইবনুল কাইয়্যিম (রহ.)-এর কাছে। একটি যুগান্তকারী প্রশ্ন করেছিল ইমামের কাছে, যার উত্তর দিতে গিয়ে উঠে এসেছে আত্মার খুঁটিনাটি রোগের গভীর পর্যালোচনা এবং কার্যকরী সব ওষুধ। এভাবে তৈরি হয়ে গেছে যুগান্তকারী একটি বই, যার বাংলা রূপ 'আত্মার ওষুধ'। আত্মার রোগব্যাধি, রিযকের সংকীর্ণতা, কাজে-কর্মে বরকত হারিয়ে ফেলা, অন্তর কঠিন হয়ে পড়া, প্রেমরোগ, সমকামিতা, শয়তান এবং তার দোসরদের ঘনিষ্ঠতা-এসব কঠিন বিপদ-আপদ নিয়ে আলোচনা করা হয়েছে এই বইতে। আরও আলোচনা এসেছে পাপের কারণ, সেই পাপের ক্ষতি, পাপের ফাঁদ এবং এ থেকে পরিত্রাণের উপায় নিয়ে।
আছে কি কোনো নিরাশ বান্দা, যে ফিরে পেতে চায় আশার ফোয়ারা? আছে কি কোনো ভগ্ন হৃদয়, যে মুছে ফেলতে চায় জীবনের সব কালো ঝঞ্ঝা? আছে কি কোনো সাহসী মুমিন, যে বিজয়ী হতে চায় লাগাম ছাড়া প্রবৃত্তির ওপর? যদি থেকে থাকেন, তাহলে এটাই আপনার জন্য ব্যবস্থাপত্র, আপনার আত্মার ওষুধ।