ইসলামি ইতিহাস : সংক্ষিপ্ত বিশ্বকোষ (৫ খণ্ড)
লেখকগণ
ড. রাগিব সারজানি, কাসিম আবদুল্লাহ ইবরাহিম, মুহাম্মাদ আবদুল্লাহ সালিহ, প্রফেসর ইবরাহিম মাহমুদ আবদুর রাজি
➡️অনুবাদপর্ষদ
আবু মুসআব ওসমান, মাহদি হাসান, আতাউল কারিম মাকসুদ, ড. মো. মনিরুজ্জামান, আবু তালহা সাজিদ, শিহাবুদ্দীন খান
➡️সম্পাদনাপর্ষদ
আবু মুসআব ওসমান, মুফতি তারেকুজ্জামান, ইমরান রাইহান, নোমান আল-আজহারী, মাসুম বিল্লাহ, সদরুল আমীন সাকিব, আব্দুর রহীম আল-আজহারী
মুসলিমজাতির ইতিহাস জগতের গৌরবের ইতিহাস। মুসলিমজাতি অন্যান্য জাতির মতো নয়। তারা বীরের জাতি। তাদের অতীত কেটেছে বীরত্বে-পৌরুষে। এ জাতির সোনালি সময় কেটেছে আল্লাহর আইনের প্রসার ও প্রতিষ্ঠায়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নববি যুগ, চার খলিফার যুগ, উমাইয়া খেলাফত ও আব্বাসি খেলাফতের দীর্ঘ শতাব্দীগুলো, মুসলিমবিশ্বের বিভিন্ন অংশে প্রতিষ্ঠিত বিভিন্ন সালতানাত ও সর্বশেষ উসমানি খেলাফতের সুদীর্ঘ সময়কালের মুসলিম শাসনকাল পৃথিবীকে করে তুলেছে সভ্য পৃথিবী।
পরে পৃথিবীতে শুরু হলো কুফরি শাসনের দাপট। মানুষের ভেতর ফিরে এলো আদিম অস্থিরতা, অশান্তি। বিশাল অঞ্চলগুলো শতধাবিভক্ত হয়ে রূপ নিল কথিত আধুনিক রাষ্ট্রে। খুদে স্বাধীন রাষ্ট্রগুলো পরিণত হলো বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের খাবারের থালায়।
ইসলামের ইতিহাসের শুরু সেই আদম আলাইহিস সালাম থেকে, কিন্তু তা হলেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় থেকে পরবর্তী সময়টাই আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ। বাংলা ভাষায় ইসলামের ইতিহাস বিষয়ে একরকম শূন্যতা বিরাজ করে, সেই শূন্যস্থান পূরণ করতে মাকতাবাতুল হাসান প্রকাশ করেছে ৫ খণ্ডের সংক্ষিপ্ত ইসলামি বিশ্বকোষ। ইসলামপূর্ব যুগ থেকে শুরু করে নিকট অতীত পর্যন্ত সময়ের ইতিহাস তুলে ধরা হয়েছে ৫ খণ্ডের এই ইতিহাস সিরিজে।
.