ক্রুসেড যুদ্ধের ইতিহাস (1-2 খণ্ড)
মূল : ড. রাগিব সারজানি
অনুবাদ : আবু মুসআব ওসমান , সাদিক ফারহান
ক্রুসেড যুদ্ধের ইতিহাস কেবল ইসলামি ইতিহাস নয়, বরং মানবেতিহাসেরই একটি দীর্ঘ অধ্যায়ের বিবরণ।
নয়শ বছর পূর্বে ইসলামি বিশ্বের বিরুদ্ধে পুরো পশ্চিমা শক্তি একজোট হয়েছিল, তারা কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রসর হয়েছিল এক বৃহৎ যুদ্ধের জন্য; তাদের রাজনীতিবিদ, সমরবিদ, ধর্মগুরু, বিত্তশালী ও জ্ঞানীসমাজ সকলে সেই অভিযানের সফল বাস্তবায়নের জন্য তদবির করেছিল। ক্রুসেডের ইতিহাসের নানা অনুষঙ্গ মিলে যায় আমাদের বর্তমানের সঙ্গে, ইসলামের বিরুদ্ধে সেই জোটবদ্ধতা, সমন্বয়-সহযোগিতা আজও বড় করে চোখে পড়ে।
ক্রুসেড যুদ্ধের ইতিহাস সেজন্যও আমাদের জানা প্রয়োজন।
ক্রুসেড যুদ্ধের এ ইতিহাস পাঠের মাধ্যমে আমরা জানতে পারব আজকের পশ্চিমা সভ্যতার স্বরূপ। ইসলাম ও মুসলমানদের বিষয়ে তাদের প্রকৃত মানসিক অবস্থাটা কীরূপ সেটা আমরা পর্যবেক্ষণ করতে পারব।
বর্তমান ও আগামী পৃথিবীর নানা ঘটনাপ্রবাহের গতিপ্রকৃতিকে যথাযথভাবে উপলব্ধি করতে ক্রুসেড যুদ্ধের ইতিহাস আমাদের অবশ্যই পাঠ করতে হবে।
.