বই: উসওয়াতুল লিল আলামিন
লেখক: ড. রাগিব সারজিনা
প্রকাশনী: মাকতাবাতুল হাসান
শায়খ আহমাদুল্লাহ সাহেব-এর সাজেস্টকৃত বই এটি।
.
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই বিশ্ববাসীর জন্য একমাত্র আদর্শ। পরিবার, সমাজ, দেশ ও আন্তর্জাতিক পর্যায়েও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণে মিলবে মানবতার কাঙ্ক্ষিত মুক্তি।
মিশরের কায়রো শহরে আয়োজিত হয় এক আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতা। সারাবিশ্ব থেকে আহ্বান করা হয় সিরাতবিষয়ক গবেষণালব্ধ পাণ্ডুলিপি। তারপর বিভিন্ন ভাষায় রচিত অনেক পাণ্ডুলিপির মধ্য থেকে চূড়ান্ত বাছাইপর্বে ১৮০টি পাণ্ডুলিপি নির্বাচিত হয়। এর মধ্যে প্রথম স্থান অর্জন করে ড. রাগিব সারজানির ‘উসওয়াতুল লিল আলামিন’।
এই কাজটি এতটাই অনবদ্য ছিল যে পরিচালনাপর্ষদ প্রতিযোগিতার ২য় ও ৩য় পুরস্কার বাতিল ঘোষণা দিতে বাধ্য হন। কেননা কোনো গবেষণাপত্রই ‘উসওয়াতুল লিল আলামিনের’ কাছাকাছি মানেরও ছিল না।