‘আমরা আবরাহার যুগে নই
লেখক : ড. রাগিব সারজানি
অনুবাদক : মাহদি হাসান
সম্পাদক : আবদুল্লাহ আল মাসউদ, মুহাম্মাদ রাশেদ আবদুল্লাহ
আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন, যেভাবে আবরাহার বাহিনীকে ধ্বংস করে কাবা রক্ষা করেছিলেন।’ এই চিত্র আমার-আপনার মনের মাঝে উদয় হয়েছে, তাই কুফফার বিশ্ব-মুসলিমদের নির্যাতন করছে, ধর্ম নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে যাচ্ছে আর আমরা হাত গুটিয়ে আল্লাহর সাহায্যের জন্য বসে আছি। আমরা ভুলে গিয়েছি, আমরা সে যুগের নই যে যুগে অত্যাচারীদের সাথে সাথে ধ্বংস করে দেওয়া হতো। আমরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগের। এই যুগে আল্লাহর সাহায্য পেতে গেলে আমাদেরও এগিয়ে যেতে হবে। প্রথম যুগের মুসলিমরা কীভাবে আল্লাহর সাহায্য পেয়েছিল তা জানতে হবে। মুসলিমদের সে হারানো চেতনাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এবং করণীয় বিষয়ে সচেতন করতে মাকতাবাতুল হাসান থেকে প্রকাশিত ‘আমরা আবরাহার যুগে নই’।
.