সুন্নাহ প্রতিদিন (নতুন সংস্করণ)
লেখক : ড. রাগিব সারজানি
আরবি বছরের ৩৫৪ দিন হিসাবে ৩৫৪টি সুন্নাহ রয়েছে এতে।
আহ, প্রতিটি ঘরে যদি এই বইটি পৌঁছে দেওয়া যেতো!
আমলের নির্দিষ্ট সময়ে দৈনিক একটি করে সুন্নাহ পাঠ, আর সঙ্গে সঙ্গে তা কাজে পরিণত করার উদ্যোগ নেওয়া যেতে পারে! এই উদ্যোগ পুরো পরিবারকে সঙ্গে নিয়েও করা যেতে পারে। এভাবে স্বামী-স্ত্রী, সন্তানসন্ততি, বাবা-মা সকলে মিলে আমলগুলো বাস্তবায়নে যত্নবান হবে। ফলে সকলের জন্য আমলগুলোতে উদ্দীপনা থাকবে এবং তার ওপর অবিচল থাকা সহজ হবে। ইনশাআল্লাহ।
এর সাথে এই পরিবারটি যদি দৈনন্দিন পালনীয় আমলের পরিধিকে বন্ধুবান্ধব, পাড়াপ্রতিবেশী ও আত্মীয়স্বজনের মাঝে ছড়িয়ে দিতে পারে, তাহলে বড় পরিসরে সুন্নাহর সম্প্রসারণ ঘটবে। নিঃসন্দেহে এর মাধ্যমে পুণ্যও বেড়ে যাবে বহুগুণ।
অতএব, সুন্নাহর জ্ঞান অর্জন করা যেহেতু দ্বীনের অবিচ্ছেদ্য অংশ বলে বিবেচিত, তাই কেবল পুণ্য বৃদ্ধির জন্য নয়; বরং সুন্নাহর শিক্ষা অর্জন করা এবং এর পুনর্জাগরণ ঘটানো প্রতিটি মুসলিমের ওপর অবশ্যকর্তব্য। আর সেই লক্ষ্য সামনে রেখেই বক্ষ্যমাণ বইটির রচনা।
.