বই প্রচলিত মানহাজ
লেখক: আসলাম হোসাইন
প্রকাশনী : গার্ডিয়ান
আমাদের দেশের অধিকাংশ মানুষ শিরক,কুফর,হারাম,অশ্লীলতা,অনাচার ল,জুলুম, বান্দার হক নষ্ট করা ইত্যাদি মহাপাপ এর মধ্যে নিমজ্জিত। অবশিষ্ট ধার্মিক মুমিন-মুসলিম ছোট-বড় মাসালা নিয়ে ঝগড়ায় লিপ্ত। দীর্ঘদিন ধরে ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ করার ফলে হকপন্থি আলেম সমাজও বিভিন্ন দলে উপদলে বিভক্ত।নিজের মতের বিপরীত হলেই তাকে আলোচনা থেকে বের করে দিচ্ছি, তার আমল বাতিল করে দিচ্ছি অথচ এরকমটি সালাফে সালেহীনের নীতি নয়। মতভেদ করার সময় তারা শুধু নিজের মতকে অগ্রাধিকার দিয়েছেন অন্যমতকে বর্জন করেন নি বরং তাদের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরেছিলেন।
সালাফদের যুগে ভিন্নমতকে স্বাভাবিক চোখে দেখা হতো।এমনকি ভিন্নমত পোষণকারী কে দেওয়া হতো সম্মান ও মর্যাদা।কিন্তু আজ সেই মর্যাদাপূর্ণ পরিবেশ রূপ নিয়েছে কাদা ছোড়াছুড়িতে।
তাই উম্মাহর এই ক্লান্তিলগ্নে মিলের জায়গা খুবই জরুরী। একইসাথে মতভেদ পূর্ণ বিষয়ের মধ্যে আন্তঃসম্পর্ক খুঁজে বের করা উচিত। লেখক আসলাম হোসাইন ঠিক এই জায়গাতেই কলম ধরেছেন। তিনি সালাফে সালেহীন ও ইমামদের মতের আলোকে কিছু মতভেদ পূর্ণ মাসালা নিয়ে আলোচনা করেছেন।চেষ্টা করেছেন পরস্পরের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ণয় করতে এবং খোদাভীতি ও ঐকান্তিকতার ভিত্তিতে পক্ষপাতিত্বের ঊর্ধ্বে সত্যটি তুলে ধরতে।
লেখক বইটিকে সাজিয়েছেন এভাবে:
১) তারাবিহ সালাতের রাকাত সংখ্যা ও বাড়াবাড়ি নিরসন।
২) বিতর সালাতের হুকুম, রাকাত সংখ্যা ও আদায়ের পদ্ধতি
৩) সালাতে হাত কোথায় বাঁধতে হবে
৪) ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ
(পড়ার হাদিস ও না পড়ার হাদিস নিয়ে সুন্দর আলোচনা)
৫) জানাযার সালাতে সূরা ফাতিহা পাঠ
(পড়াত হাদিস ও না পড়ার হাদিস নিয়েও সুন্দর আলোচনা)
৬) ইমামের পিছনে আমীন বলা
(জোরে ও আস্তে বলার হাদীস নিয়ে আলোচনা)
৭) রফউল ইয়াদাইন একবার না তিনবার!
৮) ঈদের সালাতের তাকবীর সংখ্যা
৯) পুরুষ ও মহিলার নামাজের পার্থক্য
১০) সালাতের শুরুতে হাত উত্তোলনের পরিসীমা
১১) আল্লাহ তায়ালা কোথায় আছেন
১২) ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত
১৩) ইল্লাল্লাহ জিকির
১৪) ওযুর মাছনুন দোয়া
১৫) উপরোক্ত বিষয়ের মতবিরোধের উৎস, কারণ ও মধ্যমপন্থা অবলম্বনের উপায়
১৬) সমাজে প্রচলিত কিছু বেদাত ও কুসংস্কার ইত্যাদি।
আমার মতো যারা জেনারেল পড়ুয়া তারা নতুন দ্বীনে ফিরে আসলে এইসব নিয়ে সবচেয়ে বেশি ভোগে। কোনদিকে যাবে? ঠিক এই সময়ে তাদের এই বইটা পড়া উচিত।একচোখা দৃষ্টিভঙ্গি থেকে ফিরে আসবে এবং সকল মতকে সমানভাবে শ্রদ্ধা করবে।