বইঃউমর (রাঃ) এর ঢাকা সফর।
লেখকঃমুহম্মদ নুরুযযামান।
পৃষ্ঠাঃ১২০
প্রকাশকঃগার্ডিয়ান প্রকাশনী।
কেমন হতো-আজ যদি ওমর (রাঃ) বেঁচে থাকতেন! কেমন হতো আজ যদি তিনি ঢাকার অলিতে গলিতে ঘুরে ঘুরে তার খিলাফতের সময়কালের মতো করে দুস্থ মানুষদের দুর্দশার কথা শুনতেন!! একুশ শতকের এই সময়ে তিনি কোন বিষয়ে সবচেয়ে বেশি ফোকাস করতেন?বর্তমান যুগ ও ইসলামী ব্যাবস্থা কুটনৈতিক ব্যাবস্থা এগুলো নিয়ে তিনি কিভাবে সমাধান দিতেন! কেমন হতো তার শাসন ধারা!
ওমর(রাঃ) এর ঢাকা সফর বইতে এমনই এক কল্পনাপ্রসূত সংলাপ লেখক অতি সুনিপুণ ভাবে তুলে ধরেছেন।
আমরা ওমর (রাঃ) কে নিয়ে সম্ভ্রম জাগানিয়া ঘটনাবলি শুনি, কিন্তু সেসব বিষয় নিজের মধ্যে ধারণ করি না। আমরা সেই আটার বস্তা নিজের কাধে নিয়ে যাওয়ার ইতিহাস শুনি কিন্তু ইতিহাস তৈরী করি না।
এই বইয়ের মূল চরিত্র এক যুবক। যার কল্পনায় ওমর (রাঃ) তার সাথে ঢাকা ভ্রমন করছে এবং বর্তমানে ইসলাম ও মুসলিমদের করুণ অবস্থা এগুলো নিয়ে কথোপকথন হয়। বর্তমান পরিস্থিতি ও তৎকালীন পরিস্থিতি সবকিছু নিয়ে কথোপকথন চলে বেশ কিছুক্ষণ। তারা এখানে সেখানে ঘুরে ফিরে চারদিকের অবস্থা দেখে। অতপরঃ এক সময় যুবকের স্বপ্ন ভেঙে যায়।