বই; মেসেজ
লেখক; মিজানুর রহমান আজহারি
প্রকাশনী; গাডিয়ান পাবলিকেশন
আধুনিক জীবনে তরুণদের মধ্যে ইসলামী চিন্তাধারা বিকাশের লক্ষ্যে তরুণদের রোল মডেল মিজানুর রহমান আজহারী এর দেয়া ইসলামের শান্তির বার্তা সম্বলিত বইটিই হলো 'ম্যাসেজ'।
১২ টি গুরুত্বপূর্ণ বার্তা তরুণদেরকে নিরবে পৌঁছে দিতে 'ম্যাসেজ' বইটি খুবই কার্যকরী হবে।
কেননা এতে যেমন আছে জ্ঞান তেমনি আছে রোল মডেল ও আবার আছে করণীয়। এই বইটির বিশেষত্ব হলো এতে জীবনধারণের জন্য প্রয়োজনীয় প্রায় সকল দিকনির্দেশনা সংক্ষেপে বর্ণিত আছে।
এতে যেমন আছে শুরুতে জ্ঞানের কথা, তেমনি পরই আছে কি করতে হবে, কোনটি শিষ্টাচার আর কোনটি তা নয়। এতে প্রতিটি বিষয়ই কুরআন-হাদীসের আলোকে ব্যাখ্যা করা হয়েছে। এতে তরুণদের মসজিদমুখী করবার জন্যও অনেক বিষয় উল্লেখ আছে। আবার আদর্শ পেরেন্ট হিসেবে কি কি করণীয়, তাও আছে।
পরিশেষে এতে তরুণদের বোধোদয় করবার জন্য একটি টুইস্ট আছে। সর্বোপরি শিশু থেকে তরুণদের লক্ষ্যেই বইয়ের অধিকাংশ বাক্য ব্যয় করেছেন লেখক। আমি জ্ঞানজগতের গভীরতার উপলব্ধি করতে পেরেছি মূলত এই বইটি থেকে। আমি দিকনির্দেশনা পেয়েছি শিষ্টাচারের, তাও আবার কুরআনের আলোকে। মুনাফিকদের দিমুখী চরিত্রের ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিচয় পেয়েছি এতে। জানতে পেরেছি সফলতার বাস্তব পরিচয়। এবং উপলব্ধি করেছি,
আমাদের দেশের ভ্রান্ত পথের তরুণদের জন্য অত্যাবশ্যকীয় বই এটি।