বইয়ের পরিচিতি
বইঃপরিশুদ্ধ ক্বলব
মূলঃ শাইখ আহমাদ ফরিদ
অনুবাদঃ ইলিয়াস আশরাফ
প্রকাশক; মাকতাবাতুল ক্বলব-مكتبة القلب
আমাদের অন্তরে থাকবে আল্লাহর প্রতি ভালোবসা,পরকালের ভাবনা যেখানে দুনিয়ায় কোন ছায়া নেই।
অন্তর পরিচ্ছন্ন করা এবং আল্লাহর নৈকট্য অর্জনই একমাত্র উদ্দেশ্য থকতে হবে এর মাধ্যমে অন্তরে অন্য কোন উদ্দেশ্য আসা থেকে বিরত থাকা যাবে।
আমাদের নিয়তগুলো আসে যেন অন্তরের আবেগ থেকে।
আমাদের অন্তর পরিশুদ্ধ করার ব্যাপারে মাকতাবাতুল ক্বলব প্রকাশিত পরিশুদ্ধ ক্বলব দারুণ একটি বই।
অন্তরের রোগ,চিকিৎসা,স্বভাব,প্রতিরোধব্যবস্থা এভাবে নানা বিষয় তুলে ধরেছে দারুণ ভাবে বইটি।
কুরআন সুন্নাহর আলোকে কিছু বানী ও সালাফাদের কিছু উক্তি দিয়ে বইটি আরো সুন্দর করে তুলেছে।
চমৎকার বইটির সূচি পত্রগুলো না বললেই নয়
◉সম্পাদকের কথা
◉অনুবাদকের কথা
◉লেখকের কথা
◉ইখলাস
◉নিয়ত
◉ইলম অর্জন এবং শিক্ষাদানের মর্যাদা
◉ক্বলব
◉আল্লাহর জিকির ও কুরআন
◉তিলাওয়াত
◉ইস্তিগফার
◉দোয়া
◉রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপর দরূদ পাঠ
◉কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের সালাত
◉দুনিয়াবিমুখ ও তার তুচ্ছতার বর্ননা
◉নফসের প্রকারভেদ
◉আত্মনিয়ন্ত্রণ
◉সবর
◉শোকর বা কৃতজ্ঞতা
◉তাওয়াক্কুল তথা আল্লাহর নির্ভরতা
◉আল্লাহ তাআ'লার ভালোবাসা
◉আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকা
◉আশা
◉ভয়
◉দুনিয়া
বইটি সূচিপত্র গুলো আমাদের অন্তর পরিশুদ্ধের ছায়াতলে নিয়ে যেতে সাহায্য করবেই ইনশাআল্লাহ।
অন্তর পরিশুদ্ধ করার ফলে আমাদের ইবাদত গুলো পূর্নতা লাভ পাবে৷