বইঃ হ্নদয় জুড়ানো সালাত
লেখকঃশাইখ মিশারি আল-খাররাজ
প্রকাশনীঃ সমকালীন
মূল্যঃ ১১০ টাকা
পৃষ্ঠাঃ৬১
বিষয়ঃ সালাত
প্রচ্ছদঃ সমকালীন গ্রাফিক্স টিম।
সবাই কম বেশি হতাশ। কেউ সিনেমা -মিউজিক, কেউ - বা নে*শায় মত্ত থেকে হতাশা ভূলে থাকতে চায়।ভুলে থাকা আর অতিক্রম করা এক কথা নয়। তাই তো নে*শা কেটে গেলে তাদের হতাশা আরো বেড়ে যায়।মুসলিমরা সালাতের মাধ্যমে হতাশাকে জয় করে আল্লাহর সাথে তাদের সম্পর্কে করে আরো মজবুত।
আপনার কি মনে হয়েছে, সালাত আপনার জীবনের তেমন পরিবর্তন আনছে না যেমনটা আপনি চান!মনে হওয়াটা স্বাভাবিক। আমাদের অনেকেরই মনে হয়, সালাত আমাদের জীবনে কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনছে না।
দুঃখের কথা হলো, আমাদের সালাত হয়ে পড়েছে প্রাণহীন।
ফলে আমরা আমাদের যাপিত জীবনে সালাতের প্রভাব দেখতে পাই না।
এমনিও হতে পারে, আমরাই আসলে সালাতের প্রতি সুবিচার করছি না!হতে পারে, সালাতের সাথে একেবারে মিশে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি, অথবা আমাদের হয়তো কখনো শেখানোই হয়নি মনোযোগের সাথে সালাত আদায়ের ব্যাপারে।অথচ এই বিষয়টিই সালাতের প্রাণ। মনোযোগ বা একাগ্রতাহীন সালাত যেন যান্ত্রিক ওঠাবসা ছাড়া কিছুই নয়।
সালাতের একাগ্রতা কেমন হওয়া উচিত তা বুঝার জন্য আমাদের পূর্বসূরিদের কিছু দৃষ্টান্ত খেলায় করিঃ
আলি রাযিয়াল্লাহু ওযু করার সময় তার চোখমুখ ফ্যাকাশে হয়ে যেত!সালাতে রবের সামনে দাঁড়ানোর কথা চিন্তা করতেই থরথর করে কাঁপত তার শরীর।[ হিলইয়াতুল আওলিয়া, খন্ডঃ৩ পৃষ্ঠাঃ১১৩]
সালাতের প্রথম প্রাণ খুশুখুযু।
সালাতে কিভাবে খুশুখুযু ফিরিয়ে আনা যায়, তা সবিস্তারে আলোচনা করা হয়েছে "হ্নদয় জুড়ানো সালাত বইটিতে "।
খুশুখুযু ছাড়া সালাত যেন কেবল যান্ত্রিক ওঠাবসা। সালাতের প্রতিটি পর্বে কিভাবে খুশুখুযু ধরে রাখা যায়, তার সংক্ষিপ্ত অথচ গোছালো এবং পূর্ণাজ্ঞ আলোচনা রয়েছে এই বইয়ে।
উদাসীনতার তলদেশে হারিয়ে যাওয়া সেই খুশুখুযু ফিরিয়ে আনতেই এই বইটি।
এ বই পাঠের পর আমাদের সালাতে কাঙ্খিত পরিবর্তন উপলব্ধি করতে পারবো ইন শা আল্লাহ।
সালাত মুসলিম-জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত।
আমার মতে সবার জন্য খুবই দরকারি একটা বই।
এমন অসাধারণ একটা বই পাঠকদের উপহার দেওয়ার জন্য, আল্লাহ বই সংশ্লিষ্ট সবাইকে উত্তম বিনিময় দান করুন। আমিন।
ছবি সংগৃহিত