বইয়ের_নামঃ ইমাম মালিক (রহ.)ঃজীবন ও কর্ম
সম্পাদনাঃআকরাম হোসাইন
সংকলনঃ আব্দুল্লাহ মাহমুদ
প্রকাশনঃ সমকালীন প্রকাশন
প্রচ্ছদ মূল্যঃ ২৪৩ টাকা
****বইটিতে যা আছে
ইমাম মালিক(রহ.) এর জীবনী থেকে বোঝা যায় যে,তাঁর কর্মময় জীবনে তিনি ইলম চর্চা ও শিক্ষাদানে অধিকাংশ সময় ব্যায় করেছেন।জীবনের প্রথম দিকে বাবার তিরস্কার তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।এরপর জীবনের অনেক সময় শুধু তিনি জ্ঞানচর্চার ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন।এমনকি অবসর সময়েও ঘরের কোণে বা গাছের নিচে বসে পেছনের পড়া পড়তেন।দারসে শিক্ষা প্রদানের সময় তিনি আদব কায়দার উপর খুব জোর দিয়েছেন।এমনকি কেউ বেয়াদবি করলে সাথে সাথে বের করে দিতেন।হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি খুব সতর্কতা অবলম্বন করতেন।তিনি ইলমের মর্যাদার রক্ষা করে চলতেন।তিনি বলতেন,"আমার ছাত্ররা রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিবেশী "।
***উল্লেখযোগ্য কর্মঃ
আল মুয়াত্তা ইমাম মালিক(রহঃ) এর রচিত গ্রন্থ যেখানে তিনি ৪০ বছর সাধনা করে হাদিস সংকলন করেছেন।এই গ্রন্থের অনেক প্রশংসা করেছেন বিভিন্ন ইসলামিক মনীষী।
**রাজদরবারঃ
অনেক ইমাম ও আলিমগণ রাজদরবারে গমনের ব্যাপারে সতর্ক ছিলেন এবং উনারা সেখানে যাওয়া পছন্দ করতেন না।তবে ইমাম মালিক(রহঃ) ছিলেন ব্যতিক্রম। তিনি রাজদরবারে মাঝেমধ্যে যেতেন কারণ রাজদরবারে জ্ঞানহীন মানুষ থাকলে খলিফা ভুল সিদ্ধান্ত নিতে পারে,তা জাতির জন্য ক্ষতিকর। এমনকি খলিফাগণ ইমামের দারসে আসতেন ইলম অর্জনের জন্য।খলিফাগণ ইমামকে খুব সম্মান করতেন।
#বইটির_বিশেষত্বঃ
বইটিতে ইমাম মালিক(রহঃ) জীবনের শিক্ষণীয় দিকগুলো তুলে ধরা হয়েছে। বইটি পাঠ করলে পাঠক অনেক শিক্ষা লাভ করতে পারবেন।উনার জীবনের এসব শিক্ষা তরুণদের জন্য অনুপ্রেরণা। তাঁর জীবনের বিভিন্ন বিষয় একটি সংকলনে প্রকাশ করা কঠিন হলেও সমকালীন প্রকাশন খুব সুন্দরভাবে তুলে ধরেছে এই বইটিতে