বই: ভ্রান্তির সমাধি
লেখক:মুহাম্মদ মুশফিকুর রহমান মিনার
প্রকাশন: সমকালীন প্রকাশন
যারা জানে আর যারা জানে না তারা কি আদৌ একরকম? যিনি জানেন তার কথা বার্তা, কাজ-কর্ম অজানা ব্যক্তির সাথে মিলবে না।ঠিক তেমনিই ইসলাম যে জানে আর যে জানে না তাদের সব কিছুতেই পার্থক্য উপলব্ধি করা যায়।
কিছু প্রশ্নের মূলে থাকে জানার আগ্রহ।অজানাকে জানার এ বাসনা নন্দিত।আর কিছু প্রশ্নের সাথে ছুটে আসে বিদ্বেষ ও কটাক্ষের তির।ইসলাম সম্পর্কে মুক্তমনাদের তেমনই কিছু প্রশ্নের বাস্তবসম্মত ও প্রমাণসিদ্ধ জবাব দিয়ে সাজানো হয়েছে এই বই_ভ্রান্তির সমাধি।
বইটিতে পাবেন প্রতিনিয়ত সৃষ্ট হওয়া কিছু বিভ্রান্ত প্রশ্নের সমাধান। যা সাধারণত মানুষ যারা ইসলাম চর্চা থেকে দূরে এসব প্রশ্ন তাদেরকে ইসলাম থেকে দূরত্ব আরও বাড়িয়ে দেয়।যেমন রামাদানে শয়তান বন্দি থাকলে মানুষ গুনাহ করেন কেন?ইসলামে কি নারীদের অশুভ অমঙ্গলের প্রতীক মনে করে?নবিজি কি টাকার জন্য যুদ্ধবন্দিকে নির্যাতনের আদেশ দিতেন?হজে কি শয়তানের মূর্তিতে পাথর মারা হয়?আরও অনেক প্রশ্নই আছে যার চমৎকার রেফারেন্স ভিত্তিক উত্তর দিয়েছেন লেখক।
বর্তামনে পশু পাখির প্রতি কৃত্রিম ভালোবাসার মানুষ গুলোর প্রশ্নের উত্তরও পাবেন এই বইতে।যে কথাটা আমি অনেক খুঁজেছি সেই কথাটা মানে পশু পাখিদের হক নিয়ে কথা আছে।
আপনি কি কৌতূহলি?আপনি কি মুসলিম?আপনি কি ইসলাম বিদ্বেষী? যাই হউন বইটা আপনাদের জন্য।