পড়ো ৩
লেখক : ওমর আল জাবির
প্রকাশনী : সমকালীন প্রকাশন
বিষয় : কুরআন বিষয়ক আলোচনা
-
'পড়ো ৩' থেকে একটুখানি—
.
আজ আমরা ওয়াশরুমে প্রাকৃতিক কাজ সেরে ফ্লাশ করে দিলেই তা পরিষ্কার হয়ে যায়।
.
নিত্যদিনের এই স্বাভাবিক ব্যাপারটা পৃথিবীতে প্রায় আড়াইশো কোটি মানুষের কাছে একটি স্বপ্ন-বিলাসিতা, কারণ তাদের কোনো শৌচাগার নেই, থাকলেও সেখানে পরিষ্কার পানির মতো মহামূল্যবান সম্পদ ঢেলে দেওয়ার কথা তারা চিন্তাও করতে পারে না। ২০০ কোটি মানুষ আজকে এমন পানি পান করে যার সাথে মলমূত্র মিশ্রিত। প্রতি বছর ৮ লক্ষ মানুষ মারা যায় বিশুদ্ধ পানির অভাবে। আরো দুঃখের ব্যাপার হলো, প্রতিদিন ৩ হাজার শিশু মারা যায় দূষিত পানি পানের কারণে ডায়রিয়া, কলেরা, আমাশয়ে আক্রান্ত হয়ে।
.
এরপর যখন এক গ্লাস পরিষ্কার পানি হাতে নিয়ে পান করতে যাবেন, ভালো করে তাকিয়ে দেখবেন। এইটুকু পরিষ্কার পানি আজ ৮০ কোটি মানুষের স্বপ্ন। অথচ আল্লাহ তাআলা আপনার-আমার জীবনে এই মহামূল্যবান সম্পদটি অঢেল পরিমাণে দিয়েছেন।