বইঃ সবর।
লেখকঃইবনুল কায়্যিম আল-জাওযিয়্যা।
অনুবাদকঃ আব্দুল্লাহ মজুমদার।
প্রকাশনঃ সমকালীন প্রকাশন।
পৃষ্ঠাঃ১৭১
বিপদ ও দুঃখ-দুর্দশায় কাপড় ছেঁড়া, বুক ও কপাল চাপড়ানো, হাত থাপড়ানো, চুল কামানো, ধ্বংসের দুআ করা। ইত্যাদি। এসব কাজ অধৈর্যের বহিঃপ্রকাশ বিধায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের ব্যাপারে দায়মুক্তি ঘোষণা করেছেন, যারা শোকসন্তপ্ত অবস্থায় বুক ও কপাল চাপড়ায়, মাথা কামায় এবং কাপড় ছিঁড়ে।
নিশ্চয় আল্লাহ্ ধৈর্যশীলদের সাথে রয়েছেন (সুরা আনফালঃ ৪৬)
"হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।"(সুরা আল বাকারাহঃ১৫৩)
আমরা এই পৃথিবীতে ছোট্ট একটা সফরে এসেছি,আর আমাদের এই সফরের নিজ নিজ কার্যক্রম অনুযায়ী আমাদের স্থায়ী নিবাসে পুরস্কৃত করা হবে। যেহেতু এই সফরটাই একটা পরীক্ষা আমাদের জন্য তাই দুনিয়ার থাকা এই সংক্ষিপ্ত সময়টা সম্পূর্ণ মসৃণ হবেনা আমাদের জন্য। চড়াই উৎরাই থাকবেই, কখনো কখনো জীবনে অনেক পরিস্থিতি আসবে যা দেখে মনে হবে এই বুঝি আমার সহ্য সীমার বাইরে যাচ্ছে জীবন, এবার বুঝি দম বন্ধ হয়ে আসবে। মনে হবে মৃত্যুর কাছাকাছি কষ্টকর সময় আবার বিপরীতে আমরা অনেক সুসম্পর্ক-সুসময় ও পাবো।
জীবনের এই কঠিন সময়গুলো সবরের মাধ্যমে সহজ করে নেয়ার জন্য যেই বই আমাদের অনেকটাই সহায়তা করবে তা হচ্ছে এই "সবর" বইটা।
আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে এই উপকারী বইটা পড়ার তাওফীক দান করুন।