শিকড়ের সন্ধানে বইটি নিয়ে কিছু না বললেই নয়! এই বইটার মধ্যে আছে অভিশপ্ত ইহুদিদের কাহিনি, আমরা সূরা ফাতিহায় লাস্টের আয়াতে এই অভিশপ্ত জাতি হওয়া থেকে আল্লাহর কাছে পানাহ চাই, কিন্তু কেন চাই? কি সেই কারন তা কিন্ত আমাদের জানা নাই!
বইটায় কুরআনের বেশির ভাগ কিছু ঘটনা একদম স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে বইটা পড়লে আমরা মোটামোটি ভাবে কুরআন টা কে বুঝতে পারব ফিল করতে পারব! কুরআনের অনেক অংশ জুড়েই এই বনি ইসরাইলদের ঘটনা,মূসা, ফির'আউনের ঘটনা। আমি অনেক কিছুই বুঝতাম না। এই আয়াতে আল্লাহ কি বলছে? আমাদের জন্য কি শিক্ষা আছে? একটা কিউরিসিটি থেকে যেত আমার! কিন্তু এই বই টা যখন পরলাম আমার সব কিউরিসিটির উত্তর পেয়ে গেছি আমি! কুরআনের বিভিন্ন আয়াত,(বিভিন্ন ঘটনা সংক্রান্ত) তার পিছনের ঘটনা এখানে আল্লাহ কি বলছে, কেন বলছে,,, এবং সব কিছুর পরেও আলাদা করে শিক্ষা দেওয়া আছে বইটার ভিতরে। যার কারণে আমি আরো বেশি উপলব্ধি করতে পেরেছিলাম!খুব সংহ্মীপ্ত ভাবেই বনি ইসরাইলদের ইতিহাত বইটার মধ্যে তুলে ধরা হয়েছে! বইটা নিয়ে আমি যতই বলব কম হয়ে যাবে! মাস্টার পিছ একটা বই! আজ আমরা আমাদের নিজেদের ইতিহাত জানি না! কুরআন এর থেকে কত টা দূরে যার কারনে উম্মাহর এই হালত!উম্মাহর পরাজয়!
প্রতিটা মুসলিমেরই উচিত বইটা পড়া