বই: অশ্রুজলে লেখা
লেখক: শাইখ আব্দুল মালিক আল কাসিম
ভাষান্তর: আব্দুল্লাহ মজুমদার
প্রকাশনী : সমকালীন প্রকাশন
"আমাদের যাপিত জীবনে ইসলামি মূল্যবোধের উপস্থিতি ঠিক কত খানি?প্রাত্যহিক জীবনে ঠিক কতটুকু আমরা আমাদের মৃত্যু আর পরকাল নিয়ে ভাবি?অথচ এসবকে ঘিরেই আমাদের নিত্য দিনের কার্যকলাপ প্রভাবিত হয়। হৃদয়ে আল্লাহভীতি তৈরি হয়।আমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে,পরকালের কথা মনে গেঁথে দেবে জীবন-ঘনিষ্ঠ এমন কিছু বাস্তব ঘটনার গল্প নিয়েই 'অশ্রুজলে লেখা' বইটির আয়োজন।এতটুকু দৃঢ়তার সাথেই বলা যায় - যেকোনো পাঠকের হৃদয়কেই বইটির সার্বিক বিষয়বস্তু দারুণভাবে স্পর্শ করবে।শুধু তা-ই নয়,জীবনে চলার পথেও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে,ইনশাআল্লাহ। "
এই বইটা আমি আমার জীবনে আসা অত্যন্ত নাজুক সময়ে পড়েছিলাম।ঐ সময়ে বইটা পড়ার কারণে আমি আবারো উপলব্ধি করেছিলাম এ পৃথিবীতে আমি কেনো এসছি আর আমার কী কাজ।নতুনভাবে নিজেকে গুছিয়ে নিতে পেরেছিলাম আল্লাহর রহমতে আর এই বইয়ের উসিলায়।আলহামদুলিল্লাহ।