বই : "তুমি ফিরবে বলে" (ফিমেইল ভার্সন)
লেখক : জাকারিয়া মাসুদ
প্রকাশনী : সাবিল পাবলিকেশন
বইয়ের সংক্ষিপ্ত বিবরণ : মোটিভেশনাল ও জীবন-ঘনিষ্ঠ সমাধান।
যে জন্য বইটি পড়া আবশ্যক :
বোনদের মনে লেখক অনবরত কড়া নেড়ে গেছেন এই বইটিতে। তার অসাধারণ লেখনিতে ফুটিয়ে তুলেছেন সত্যকে। বইটিতে রয়েছে অসাধারণ সব টপিক। বেপর্দা, হারাম রিলেশনশিপ, আখিরাতের প্রতি উদাসীন, দুনিয়াকে তুচ্ছ ভাবা, পাশ্চাত্যের অন্ধ অনুসরণ, ইসলামে নারীর অধিকার, ইসলামের পক্ষ থেকে নারীকে দেয়া সম্মান, পুরুষ এবং নারী এক নয় - কখনোই হতে পারে না - এই বিষয়ে স্পষ্ট ধারণা, ঘরনি নারী, নারীর লজ্জাশীলতা, নারীবাদ, নারী স্বাধীনতার নামে নারীর আত্মসম্মানকে নষ্ট করা এবং সবশেষে তওবার অসাধারণ মোটিভেশন। যা পড়ে অনেকেই উপলব্ধি করতে পারবেন বাস্তবকে। গাফেল/অন্ধকার পথ থেকে ফিরে আসতে পারবেন হেদায়েতের পথে.... যার শেষটা গিয়ে মিশেছে জান্নাতের সাথে।