বইঃ দ্য কেয়ারিং ওয়াইফ
লেখকঃ মোঃ মতিউর রহমান
সম্পাদক: নাজমুল ইসলাম কাসিমী
২য় প্রকাশ, ২০২১
পৃষ্ঠা: ১৭৬
মিফতাহ প্রকাশনী
বইটি কেন পড়বেন❓
২০২০ সালের একটি জরিপ অনুযায়ী শুধু ঢাকা শহরে প্রতিদিন গড়ে ৩৯ টি ডিভোর্স হচ্ছে (সূত্র: প্রথম আলো- ২১/১২/২০২০ খ্রি)। দিনকে দিন স্বামী- স্ত্রীর মাঝে সংসার জীবনের প্রকৃত লক্ষ্য হারিয়ে যাচ্ছে, বরকত কমে যাচ্ছে। এমতাবস্থায়, একটি সুখী দাম্পত্য জীবনকে আরও সুন্দর, আরও বৈচিত্র্যময় করে গড়ে তুলতে 'দ্য কেয়ারিং ওয়াইফ' বই খুবই কার্যকরী ভূমিকা পালন করবে, ইন শা আল্লাহ।
⚫বইটির শুরু হয়েছে আল কুরআনের চমৎকার একটি আয়াত দিয়ে।❗➡️
"তাঁর আরেকটি নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের দ্বারা প্রশান্তি লাভ কর। তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া দান করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।" সূরা: রুম, আয়াত: ২১