বই : বিয়েও পাত্র নিবাচর্ন
লেখক : মতিউর রহমান
মিফতাহ প্রকাশনী
সৃজনে অনন্য, মননে ঐতিহ্য
আমার বোন!
আতঙ্কগ্রস্থ হবেন না এবং ভয় পাবেন না। আল্লাহ তা'আলা আপনার সাথে আছেন। তাঁর উপর আস্থা রাখুন। আপনি কি আল্লাহকে সর্বশক্তিমান, সর্ব- কল্যাণকর এবং আপনার সাহায্যকারী বলে বিশ্বাস করেন না? এটি কি একটি দুঃখজনক ব্যাপার হবেনা যে, আপনি আপনার যৌবন ধ্বংস করে দিচ্ছেন?
যৌবনের একটি সময়কাল আছে এবং যদি এটি চলে যায় তবে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। একটি পরিপক্ক ফল নষ্ট হয়ে যাওয়া বা জরাজীর্ণ হয়ে যাওয়া থেকে ফলটির কোনো উপকার হয়না। এটা কি দুঃখজনক নয় যে- একজন তরুণী- যার আল্লাহ আছে তাকে সমর্থন এবং সাহায্য করার জন্য তবুও সে এই ধরনের কাল্পনিক এবং অযৌক্তিক বিষয়গুলোকে ভয় পায়?
সাহসী হোন! আল্লাহর উপর নির্ভর করে এবং পরিপূর্ণ বিশ্বাস রেখে পদক্ষেপ নিন। সন্তুষ্ট থাকুন এবং নিশ্চিত থাকুন যে আল্লাহ তা'আলা আপনাকে সাহায্য করবেন এবং ইনশাআল্লাহ আপনি সফল হবেন।
Matiur Rahman রচিত "বিয়ে ও পাত্র নির্বাচন" বই থেকে নেওয়া।
.