বই: 'সীরাতে রহ'মাতুল্লিল আ'লামিন'
লেখক : আবু আব্দুর রহমান
অনুবাদ : মুফতি মনিরুজ্জামান
মিফতাহ প্রকাশনী
সৃজনে অনন্য, মননে ঐতিহ্য
জীবনে ভারসাম্য আনার জন্য : জীবনের সবকিছুতে মধ্যম পন্থাই শ্রেষ্ঠ। কাউকে ভালোবাসবেন, তো সে ভালোবাসার একটা মাত্রা থাকা চাই। আবার সঙ্গত কোনো কারণে কারও সঙ্গে শত্রুতা সৃষ্টি হলে, সে শত্রুতাও যেন সীমা অতিক্রম না করে। অর্থোপার্জন করুন, কিন্তু উন্মত্ত হয়ে নয়, আবার বিত্তে নিরাসক্তিও যেন বৈরাগ্যে পর্যবসিত না হয়। কিন্তু আমরা কী করছি? আমরা যখন আনন্দ করি তখন সম্পূর্ণ বেসামাল হয়ে যাই, আবার যখন অবসাদে পায়, তখন সম্পূর্ণ অকর্মণ্য হয়ে পড়ি।
জীবনের সব ভুবনেই আমরা প্রচণ্ড অমিতাচারী। তাই যে সুখের সন্ধানে আমরা ভবঘুরে, কিছুতেই তার নাগাল পাই না। এর থেকে মুক্তি পেতে হলে জীবনের সব আচার-আচরণে ভারসাম্য সৃষ্টি করতে হবে। অভ্যস্ত হতে হবে মধ্যমপন্থায় চলতে। আর সে শিক্ষা ও অনুপ্রেরণা পাওয়া যায় মহানবীর (ﷺ) সিরাতে।
রাসূলুল্লাহর (ﷺ) পবিত্র জীবনের পুরোটাই আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। আসুন, রাসূলুল্লাহর (ﷺ) পবিত্র আদর্শে নিজেদের গড়ার লক্ষ্যে আমরা সিরাত পাঠে আত্মনিয়োগ করি। সিরাতের পবিত্র অনিন্দ্য সুন্দর নয়নাভিরাম উদ্যানে আপনাকে স্বাগতম।